আইফোন ১৭ প্রো ম্যাক্স ও বিদেশে ভ্রমণের সুবর্ণ সুযোগ
কনটেন্ট ক্রিয়েটর প্রতিযোগিতা ‘গেট দ্য চ্যালেঞ্জ’ শুরু
তরুণদের সৃজনশীলতাকে পেশাগত রূপ দিতে প্রাণ-আরএফএল গ্রুপ শুরু করেছে কনটেন্ট ক্রিয়েটর প্রতিযোগিতা ‘গেট দ্য চ্যালেঞ্জ’। এতে আইফোন ১৭ প্রো ম্যাক্স, ব্যাংকক ভ্রমণসহ ১ বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার বিশাল সুযোগ থাকছে।
স্মার্টফোনের স্ক্রিনে কয়েক সেকেন্ডের একটি ভিডিও তৈরি করে এখন আর কেবল সোশ্যাল মিডিয়ার ‘লাইক-কমেন্ট’ কুড়ানো নয়, বরং সেটিকে এক সম্ভাবনাময় পেশায় রূপ দেওয়ার সুবর্ণ সুযোগ নিয়ে এলো প্রাণ-আরএফএল গ্রুপ। তরুণদের সৃজনশীলতাকে প্রাতিষ্ঠানিক ও পেশাগত রূপ দিতে এবং দেশের উদীয়মান কনটেন্ট ক্রিয়েটরদের এক ছাতার নিচে নিয়ে আসতে মহাসমারোহে শুরু হয়েছে কনটেন্ট ক্রিয়েটর প্রতিযোগিতা ‘গেট দ্য চ্যালেঞ্জ’।
প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী কনটেন্ট নির্মাতাদের প্রাণ-আরএফএল গ্রুপের বিশাল প্রোডাক্ট লাইন থেকে যেকোনো একটি পণ্য বা ব্র্যান্ড বেছে নিয়ে ১০ থেকে ৬০ সেকেন্ডের একটি সাবলীল ও নান্দনিক ভিডিও বানাতে হবে। এরপর ভিডিওটি অংশগ্রহণকারীর নিজস্ব সোশ্যাল মিডিয়া (ফেসবুক/ইনস্টাগ্রাম/ইউটিউব ইত্যাদি) প্রোফাইল বা পেজে পাবলিকলি আপলোড করতে হবে। পোস্টের ক্যাপশনে বাধ্যতামূলকভাবে #GetTheChallenge এবং #PRANRFLGroup হ্যাশট্যাগ দুটি ব্যবহার করতে হবে। সবশেষে আপলোড করা ভিডিওর লিংকটি প্রতিযোগিতার অফিশিয়াল ফেসবুক পেজের ইনবক্স অথবা নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
পুরস্কার ও আর্থিক সুবিধা: সৃজনশীল নির্মাতাদের উৎসাহ দিতে রাখা হয়েছে আকর্ষণীয় সব পুরস্কার ও দীর্ঘমেয়াদী পেশাদার সুযোগ:
-
মেগা পুরস্কার: সেরা বিজয়ীদের জন্য থাকছে ব্র্যান্ড নিউ ফ্ল্যাগশিপ iPhone 17 Pro Max, ঢাকা–ব্যাংকক–ঢাকা দ্বিপাক্ষিক এয়ার টিকিট ও আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ, রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনারসহ (AC) নানা দামি ইলেকট্রনিক্স উপহার।
-
ইনস্ট্যান্ট রিওয়ার্ড ও মাসিক আয়: প্রতিটি অনুমোদিত বা নির্বাচিত কনটেন্টের জন্য দেওয়া হবে ১,০০০০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক অর্থ বা রিওয়ার্ড। এছাড়া ভালো মানের কনটেন্ট তৈরি করে প্রতি মাসে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত স্থায়ী আয়ের পথও উন্মুক্ত থাকবে।
-
১ বছরের চুক্তির সুযোগ: সবচেয়ে বড় চমক হিসেবে, প্রতিযোগিতা থেকে বাছাই করা শীর্ষ ২৫ জন সেরা কনটেন্ট ক্রিয়েটর প্রাণ-আরএফএল গ্রুপের সাথে সরাসরি ১ বছরের জন্য পেশাদার চুক্তিতে কাজ করার বিরল সুযোগ পাবেন।
রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্প্রতি এই উদ্ভাবনী প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান ডিজিটাল বিপ্লবের যুগে কনটেন্ট ক্রিয়েশন কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ প্রজন্মের উদ্যোক্তা হওয়া এবং বিশ্বজুড়ে নিজেদের তুলে ধরার একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল প্রডাকশনের বিভাগীয় প্রধান মাসউদ যাকারিয়া সাবিন, জনপ্রিয় নাট্যনির্মাতা জাকারিয়া সৌখিন, ইমরাউল রাফাত, রাফাত মজুমদার রিংকু, চলচ্চিত্র ও নাট্যনির্মাতা রায়হান জুয়েল এবং জনপ্রিয় তরুণ কনটেন্ট ক্রিয়েটর অতনুসহ সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিবর্গ। আয়োজকরা আশা প্রকাশ করছেন, এই ‘গেট দ্য চ্যালেঞ্জ’ প্ল্যাটফর্মটির মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল কনটেন্ট ইন্ডাস্ট্রি এক নতুন উচ্চতায় পৌঁছাবে।
//ডিবিটেক/জেএনও/এনএএম//





