দেশের বাজারে টেক লাইফস্টাইল ব্র্যান্ড মুভার
প্রযুক্তি এবং লাইফস্টাইলের মেলবন্ধনে দেশে এলো টেক লাইফস্টাইলের নতুন ব্র্যান্ড মুভার। এই ব্র্যান্ডের লাইনআপে প্রধানত স্মার্ট ওয়াচ এবং অডিও ডিভাইস পাওয়া যাচ্ছে।
ডিভাইসগুলোর মধ্যে মুভার ক্লাসিক স্মার্টওয়াচে রয়েছে ১ দশমিক ৮৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে-সহ স্মার্ট ফিচারস। যেমন- ব্লুটুথ কলিং এবং হেলথ ট্র্যাকিং সিস্টেম। এতে ১৮০ দিনের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। অন্যদিকে, মুভার কার্ভ স্মার্টওয়াচে ২ দশমিক ১ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, আইপি৬৭ ওয়াটারপ্রুফ রেটিং এবং ১০০+ স্পোর্টস মোড রয়েছে। এটি স্ট্যান্ডবাই টাইম দেয় ৩০ দিন পর্যন্ত। এই ওয়াচটি টেকটাইমের মার্কেট চ্যালেঞ্জ অফারে ৩ হাজার ৩৯৫ টাকায় পাওয়া যাচ্ছে।
এছাড়াও জেনফিট-৭ স্মার্টওয়াচটিতে ২ দশমিক ০১ ইঞ্চি এইচডি ডিসপ্লে, এলুমিনিয়াম ফ্রেম, এআই অ্যাসিস্ট্যান্ট এবং কমপ্লিট হেলথ স্যুট ট্র্যাকিং ফিচার রয়েছে। যেমন- হার্ট রেট, স্লিপ মনিটরিং এবং অক্সিজেন লেভেল মাপা যাবে এটি দিয়ে। অডিও পণ্য লাইনে মুভার সোনিক ইয়ারবাডস উল্লেখযোগ্য, যাতে ডুয়াল মাইক, অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন (এএনসি)-সহ এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ইএনসি), লো ল্যাটেন্সি গেমিং মোড এবং সিঙ্গেল চার্জে ৭ ঘণ্টা পর্যন্ত প্লে-টাইম রয়েছে।







