সিঙ্গাপুরের এআই প্ল্যাটফর্ম ইনসাইটজিনির সাথে কাজ করবে প্রিয়শপ

সিঙ্গাপুরের এআই প্ল্যাটফর্ম ইনসাইটজিনির সাথে কাজ করবে প্রিয়শপ
১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৩০  
১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৩  
ক্ষুদ্র ও কুটির ব্যবসায়ীদের উন্নত ক্রেডিট মূল্যায়নে এআই ভিত্তিক সমাধান চালু করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপ। সিঙ্গাপুর-ভিত্তিক এআই কোম্পানি ইনসাইটজিনি’র সাথে কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি এই সেবাকে আরো এক ধাপ এগিয়ে নিলো স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মটি। ইনসাইটজিনি’র ভয়েস অ্যানালিটিক্স প্রযুক্তির মাধ্যমে ঋণ পরিশোধের সক্ষমতা ও ইচ্ছাশক্তি, এই দুইটি বিষয়কে কথাবার্তার ধরণ বিশ্লেষণের মাধ্যমে মূল্যায়ন করে প্রিয়শপ। ফলে ভাষা ও উপভাষার বাধা অতিক্রম করে তাৎক্ষণিক ক্রেডিট মূল্যায়ন সম্ভব হয়, যা গ্রামীণ খুচরা বিক্রেতাদের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইনসাইটজিনি একটি এফডিএ সার্টিফায়েড, এআই চালিত প্ল্যাটফর্ম যা ব্যাংকিং, ফিনটেক, স্বাস্থ্যসেবা, বীমা, মানবসম্পদ ও সরকারি খাতে সেবা প্রদান করে। কোম্পানিটি এডভান্স ভয়েস, ভিডিও ও ডিজিটাল ফু্টপ্রিন্ট অ্যানালিটিক্স প্রযুক্তির মাধ্যমে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, ক্রেডিট ঝুঁকি নিরূপণ, প্রতারণা সনাক্তকরণ এবং নিয়োগ দক্ষতা মূল্যায়ন করা হয়। এই চুক্তির মাধ্যমে প্রিয়শপ এখন ইনসাইটজিনি’র একমাত্র বাংলাদেশি ডিস্ট্রিবিউটর হিসেবে দায়িত্ব পালন করবে।
লন্ডন, জাপান, হংকং ও চীনের মতো বৈশ্বিক বাজারে সফলতার পর, এই প্রযুক্তি এখন বাংলাদেশের প্রেক্ষাপটে পরিমার্জিত করা হয়েছে প্রিয়শপের সহায়তায়।
এই অংশীদারিত্বের মাধ্যমে একটি নতুন ইলেকট্রনিক ইকেওয়াইসি (eKYC) প্রক্রিয়া চালু হয়েছে, যা তিনটি গুরুত্বপূর্ণ মাত্রায় ঋণগ্রহীতাদের মূল্যায়ন করে: জনসংখ্যাগত তথ্য বিশ্লেষণ, ক্রয় তথ্য মূল্যায়ন এবং মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টি। এই বহুমাত্রিক পদ্ধতি ব্যবসায়ীর পটভূমি, লেনদেনের ধরণ এবং আচরণগত বিশ্লেষণের মাধ্যমে আর্থিক দায়িত্বশীলতা নির্ধারণ করে। জটিল কাগজপত্রের প্রয়োজনীয়তা দূর করে এবং রিয়েল-টাইম তথ্যের উপর নির্ভর করে, এই সিস্টেম ঐতিহ্যবাহী ব্যাংকিং পদ্ধতির চেয়ে আরো নির্ভুল এবং অন্তর্ভুক্তিমূলক বিকল্প প্রদান করে।
ইনসাইটজিনির প্রতিষ্ঠাতা ভিনসেন্ট চয় প্রিয়শপের সাথে অংশীদারিত্ব নিয়ে তার উৎসাহ প্রকাশ করে বলেছেন: "আমরা বাংলাদেশে আমাদের এআই সক্ষমতা আনতে প্রিয়শপের সাথে কাজ করতে পেরে অত্যন্ত আনন্দিত। আরো স্মার্ট, দ্রুত এবং অধিকতর অন্তর্ভুক্তিমূলক এআই-ভিত্তিক মূল্যায়ন সক্ষম করে, আমরা বিভিন্ন শিল্পের প্রকৃত সম্ভাবনা উন্মোচন করতে সাহায্য করতে পারবো  যা ব্যাপক পরিসরে অর্থনৈতিক ক্ষমতায়নকে ত্বরান্বিত করবে।"
প্রিয়শপ বাংলাদেশে প্রথমবারের মতো ইনসাইটজিনি’র এআই চালিত নিয়োগ অপ্টিমাইজেশন টুল ব্যবহার করতে যাচ্ছে,, যা মনস্তাত্ত্বিক ও আচরণগত তথ্যের ভিত্তিতে সেরা চাকরি  প্রার্থী নির্বাচন করবে। এর ফলে অপারেশনাল দক্ষতা বৃদ্ধি পাবে এবং কর্মপরিবেশে মানসিক সুস্থতা নিশ্চিত হবে।
প্রিয়শপের সিও আশিকুল আলম খান বলেন :"আমাদের সবসময়ের লক্ষ্য হচ্ছে খুচরা ব্যবসায়ীদের ডিজিটালভাবে উন্নতির জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম দিয়ে ক্ষমতায়ন করা। ইনসাইটজিনির সাহায্যে আমাদের এমএসএমইদের পাশাপাশি আমাদের কর্মচারীদের জন্যও আরো কার্যকর সুবিধা নিশ্চিত করতে পারব। এটি সমগ্র বাংলাদেশের মানুষের জন্য একটি যুগান্তকারী সমাধান।"