মেয়াদোত্তীর্ণ ফোনেরও সেবা দিচ্ছে রিয়েলমি
প্রতি মাসে ১৬-১৮ জুন বাংলাদেশে সেবা দিবস পালন করে মোবাইল ফোন ব্র্যান্ড রিয়েলমি। সে হিসেবে আজই শেষ হচ্ছে এই ব্র্যান্ডের স্মার্টফোনের ওয়ারেন্টি ছাড়া ফেনেও ছাড়ে সেবা পাওয়ার সুযোগ। মিলছে সার্ভিসিং, ক্লিনিং ও মেইনটেন্যান্স, সফটওয়্যার আপগ্রেডেশন, প্রটেক্টিভ পেপার ফিল্মস ও প্রটেক্টিভ ফোন কেসে বিভিন্ন ছাড়ের সুবিধা।
রিয়েলমি বাংলাদেশে জানিয়েছে, সেব দিবসে রিয়েলমি স্মার্টফোনের খুচরা যন্ত্রাংশ ক্রয়ে সম্প্রতি ১০ শতাংশ ছাড় মিলছে। এই সেবা পেতে দেশজুড়ে অবস্থিত রিয়েলমি’র অথরাইজড সার্ভিস সেন্টারগুলোতে যেতে হবে গ্রাহকদের। রিয়েলমি অথরাইজড সার্ভিস সেন্টারে ডিভাইস পাঠানোর ক্ষেত্রে গ্রাহকরা তাদের রিয়েলমি অথরাইজড কালেকশন পয়েন্টস ব্যবহার করতে পারবেন।
প্রসঙ্গত, ঘোষিত অফারটি শুধুমাত্র রিয়েলমি’র অফিসিয়াল স্মার্টফোনগুলোর জন্যই প্রযোজ্য।







