বেস্ট অফিসিয়াল প্রাইসে গ্যালাক্সি এ৫৬ ফাইভজি
দেশের বাজারে গ্যালাক্সি এ সিরিজের সর্বশেষ ডিভাইস – গ্যালাক্সি এ৫৬ ফাইভজি স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং। এআই সুবিধার এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে বেস্ট অফিসিয়াল প্রাইসে। অসাম লাইট গ্রে ও গ্রাফাইট, এ দুই রঙে গ্যালাক্সি এ৫৬ ফাইভজি’র অফিশিয়াল ভার্সন বাজারে পাওয়া যাচ্ছে দু’টি ভেরিয়েন্টে। ৮/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯,৯৯৯ টাকা এবং ১২/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৫৪,৯৯৯ টাকা।
গ্যালাক্সি এ৫৬ ফাইভজি ডিভাইসটিতে রয়েছে ব্যতিক্রমধর্মী কিছু এআই ফিচার, যেমন: ‘সার্কেল টু সার্চ।’ এ ফিচারের মাধ্যমে স্ক্রিনে কোনো কিছু ঘিরে সার্কেল করলেই মিলবে তাৎক্ষণিক সার্চ রেজাল্ট। আরও রয়েছে গুগল জেমেনাই। এর মাধ্যমে ব্যবহারকারীরা চমৎকার সব সাজেশন পাবেন এবং বিভিন্ন প্রোডাক্টিভিটি টুল সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও, ক্রিয়েট ফিল্টার, অবজেক্ট ইরেজার, ইন্টেলিজেন্ট ভিডিও এডিটিং ও এই-পাওয়ার্ড পোর্ট্রেট - এর মতো এআই ফিচার ব্যবহারকারীর নতুন তথ্য জানা ও ছবি ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত করবে।
নতুন এ স্মার্টফোন নিয়ে স্যামসাং ইলেকট্রনিকসের বাংলাদেশ ব্রাঞ্চ ডিভিশনের এমএক্স ডিভিশনের হেড অব প্রোডাক্ট, মারকম, সৈয়দ মো. বদরুল আরিফীন জানান, স্মার্টফোনটির আনঅফিশিয়াল ভার্সন বাজারে পাওয়া গেলেও দামের তুলনায় ব্যবহারকারীদের ঝুঁকি অনেক বেশি থাকে। অন্যদিকে, সামান্য দাম বেশি হলেও, অফিশিয়াল স্মার্টফোনে ক্রয়ে ব্যবহারকারীদের জন্য রয়েছে ওয়্যারেন্টি এবং আফটার-সেলস সুবিধা।







