সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন; মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন
আইসিটিইএসবির নতুন কেন্দ্রীয় কমিটি গঠন
দেশের তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ (আইসিটিইএসবি)-এর নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। তিন বছর মেয়াদি ২৭ সদস্যের এ কমিটি ৯ মে, শনিবার সকালে রাজধানীর রামপুরায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক্সিকিউটিভ কাউন্সিল সভায় গঠন করা হয়। সংগঠনের সংবিধানের বিধি ও প্রবিধান-১১ অনুযায়ী নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন এবং মহাসচিব হয়েছেন এস এম মোয়াজ্জেম হোসেন।
কমিটির অন্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. আবু বকর সিদ্দিক; সহ-সভাপতি মো. আব্দুস সালাম, মোস্তাফিজুর রহমান সোহাগ, তানভীর আহম্মেদ ও মো. আশিক-আল-আজিজ; যুগ্ম মহাসচিব আশফাকুর রহমান, মো. এনামুল হাসান ও রেশমা আলম; সাংগঠনিক সম্পাদক এস এম আলাউদ্দিন কবির; কোষাধ্যক্ষ জিয়াউর রহমান; প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী আসিফ মোহাম্মদ ইসলাম; দপ্তর সম্পাদক মো. সাদিকুর রহমান (সজীব); উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান (আরিফ); শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক বিক্রমাদিত্য সানা; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইশরাত জাহান; ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক তানজির আলম; মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক রাশেদা আক্তার সুমি; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দ্বীপ সরকার; আইন বিষয়ক সম্পাদক মো. আজিজুর রহমান; ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম (সোহেল); দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. শাহাদাত হোসেন; স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেদরাতুল আমিন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাকলুব ভূঁইয়া, ইঞ্জিনিয়ার জুনাইদ আহমেদ ও মো. মোয়াজ্জেম হোসেন।
নতুন কমিটি গঠনের পর সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন বলেন, “এআই অটোমেশন ও উন্নত প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের তরুণদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে বিশ্বমানের পর্যায়ে এগিয়ে নিতে হবে। নতুন বাংলাদেশ গড়তে তরুণ আইসিটি পেশাজীবীদের জন্য আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ, গবেষণার সুযোগ, চাকরির নিরাপত্তা এবং প্রযুক্তিবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের ভূমিকা রাখতে হবে।”
মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন বলেন, “প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে।”
২০১৯ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আরজেএসসিতে সোসাইটি আইন অনুযায়ী নিবন্ধিত হয় আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা এক হাজারের বেশি।
সংগঠনটি আইসিটি পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে নিয়মিত কর্মশালা, প্রশিক্ষণ, গবেষণা, সেমিনার ও সম্মেলনের আয়োজন করে থাকে। পাশাপাশি সরকারের সঙ্গে যৌথভাবে বিভিন্ন জাতীয় উন্নয়নমূলক প্রযুক্তি কার্যক্রমেও অংশগ্রহণ করে।
আইসিটিইএসবি সদস্যদের জন্য বিনামূল্যে কর্মশালা, প্রশিক্ষণ, ক্যারিয়ার কাউন্সেলিং ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। ২০২০ সাল থেকে মাইক্রোসফট কর্পোরেশন সংগঠনটির নন-প্রফিট পার্টনার হিসেবে সফটওয়্যার, ক্লাউড সার্ভার, এআই অটোমেশন ও আজ্যুর ক্রেডিটসহ বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে।
সংগঠনটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ২০২৩ সালে মাইক্রোসফটের সহযোগিতায় লটারির মাধ্যমে ৪০ জন সদস্যকে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের মাইক্রোসফট অফিস ৩৬৫ বিজনেস প্রিমিয়াম প্রো সফটওয়্যার প্রদান করা হয়। তিন শতাধিক সদস্যের এই সংগঠন থেকে গত ৩০ এপ্রিল শ্যামলি ইঞ্জিনিয়ারিং কলেজে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্লাবকে মাইক্রেসফট অফিস ৩৬৫ উপহার দেয়া হয়।
ডিবিটেক/ইএইউ/ইকে



