জবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আবেদন শুরু হবে ২৫ নভেম্বর এবং আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা। বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াসউদ্দিন এর সই করা এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, […] The post জবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর
১২ নভেম্বর, ২০২৬ ১০:০০  

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আবেদন শুরু হবে ২৫ নভেম্বর এবং আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াসউদ্দিন এর সই করা এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের (https://admission.jnu.ac.bd) মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি হিসেবে এ, বি, সি ও ডি ইউনিটের জন্য ১ হাজার ২০০ টাকা এবং ই ইউনিটের জন্য ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ১ জানুয়ারি ইউনিট-এ (বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ), ৮ জানুয়ারি ইউনিট-ই (চারুকলা অনুষদ), ১৫ জানুয়ারি ইউনিট-বি (কলা অনুষদ ও আইন অনুষদ), ২২ জানুয়ারি ইউনিট-সি (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ২৩ জানুয়ারি ইউনিট-ডি (সামাজিক বিজ্ঞান অনুষদ)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ বা ২০২৪ সালে এসএসসি/সমমান এবং ২০২৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। তবে এইচএসসি/সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও এসএসসি/সমমান পরীক্ষার যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

এ ছাড়া এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত ভর্তি যোগ্যতা পূরণে ব্যর্থ হলে তাঁর আবেদন বাতিল বলে গণ্য হবে। বিদেশি শিক্ষার্থীরাও নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

The post জবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.