লক্ষ্মীপুরে ঘুষের ভিডিও ভাইরাল: পিডিবির উপ-সহকারী প্রকৌশলী বরখাস্ত

​লক্ষ্মীপুর: সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষ দাবির ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনার জেরে লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের উপ-পরিচালক-১ মো. বনি আমিন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করা হয়। ​এর আগে, গত […] The post লক্ষ্মীপুরে ঘুষের ভিডিও ভাইরাল: পিডিবির উপ-সহকারী প্রকৌশলী বরখাস্ত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

লক্ষ্মীপুরে ঘুষের ভিডিও ভাইরাল: পিডিবির উপ-সহকারী প্রকৌশলী বরখাস্ত
১২ নভেম্বর, ২০২৬ ১০:০০  

​লক্ষ্মীপুর: সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষ দাবির ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনার জেরে লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের উপ-পরিচালক-১ মো. বনি আমিন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করা হয়।

​এর আগে, গত ২৮ সেপ্টেম্বর একই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ লেনদেন ও কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ ও মিটার দেওয়ার নামে গ্রাহক ও কর্মচারীদের উপস্থিতিতে নগদ অর্থ গ্রহণের ভিডিও ক্লিপ গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন এবং নিয়ন্ত্রণকারী কর্মকর্তার পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

​ভাইরাল হওয়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, একটি বিদ্যুৎ মিটারের বিষয়ে এক সেবাগ্রহীতার কাছে নগদ ৫ হাজার টাকা দাবি করছেন উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল। এ সময় তার পাশে থাকা অন্য এক কর্মচারীকে আরও ৯ হাজার টাকা দেওয়ার কথা বলতে শোনা যায়। একপর্যায়ে দরকষাকষির পর সেবাগ্রহীতার কাছ থেকে নগদ ৩ হাজার টাকা গ্রহণ করেন ওই প্রকৌশলী।

​এদিকে অভিযোগের বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এটি সম্পূর্ণ অসত্য তথ্য। আমি কোনো ধরনের অবৈধ টাকার লেনদেন করিনি।’

​উল্লেখ্য, এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাতে পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। ওই ঘটনার পরদিন ২৮ সেপ্টেম্বর পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের উপ-পরিচালক-১ মো. কাউসার আহমেদ অপু স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাকেও বরখাস্ত করা হয়েছিল।

 

The post লক্ষ্মীপুরে ঘুষের ভিডিও ভাইরাল: পিডিবির উপ-সহকারী প্রকৌশলী বরখাস্ত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.