জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিসাসের পুস্পস্তবক অর্পণ

ঢাকা: জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় জিসাস […] The post জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিসাসের পুস্পস্তবক অর্পণ first appeared on Sarabangla | Breaking News | Sports

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিসাসের পুস্পস্তবক অর্পণ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০০  

ঢাকা: জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি মতিয়র রহমান ডিজেল, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি মতিয়র রহমান ডিজেল বলেন, কোনো অপশক্তি আমাদের ঐক্যবদ্ধতাকে ভাঙতে পারবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

তিনি বলেন, জিসাস প্রতিষ্ঠার পর থেকে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনের নেতাকর্মীরা ভবিষ্যতেও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগ্রত করতে কাজ করে যাবেন।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের নেতাকর্মীরা পারস্পরিক ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

The post জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিসাসের পুস্পস্তবক অর্পণ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.