তুর্যের সঞ্চালনায় তারকাদের আড্ডা

হ্যালো সুপারস্টারসে ‘টক অফ দ্য টাউন’

  • হ্যালো সুপারস্টারসে যুক্ত হয়েছে নতুন পডকাস্ট আয়োজন ‘টক অফ দ্য টাউন’
  • তুর্যের সঞ্চালনায় অংশ নিয়েছেন বিনোদন অঙ্গনের একাধিক তারকা
  • বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অ্যাপের মাধ্যমে পডকাস্টটি উপভোগ করা যাবে

হ্যালো সুপারস্টারসে ‘টক অফ দ্য টাউন’
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:১৮  

ডিজিটাল ফ্যান এনগেজমেন্টের নতুন আয়োজন হিসেবে হ্যালো সুপারস্টারস অ্যাপে যুক্ত হয়েছে ‘টক অফ দ্য টাউন’ পডকাস্ট, যেখানে অভিনয় ও প্রযোজনার পর নতুন ভূমিকায় সঞ্চালক হিসেবে হাজির হয়েছেন মীরাক্কেল তারকা খালিদ মাহবুব তুর্য। পডকাস্টটিতে দেশের বিনোদন জগতের তারকাদের জীবনযাপন, ভাবনা ও দর্শকদের অজানা নানা গল্প উঠে আসছে।

ইতোমধ্যে হ্যালো সুপারস্টারস অ্যাপের আয়োজনে এবং খালিদ মাহবুব তুর্যের সঞ্চালনায় এই পডকাস্টে যুক্ত হয়েছেন দেশের বিনোদন অঙ্গনের একাধিক শিল্পী ও তারকা। অতিথিদের মধ্যে রয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও অনিমেষ আইচ; অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম, রাশেদ মামুন অপু, ইমতিয়াজ বর্ষণ, নওশাবা, শার্লিন ও সাবরিন আজাদ; মডেল তানজিদা জাকির; এবং সংগীতশিল্পী পুলক অধিকারী ও প্রবর রিপণ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘টক অফ দ্য টাউন’ দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। পডকাস্টের মাধ্যমে তারকাদের পেশাগত পরিচয়ের বাইরে তাদের জীবনযাপন, দর্শন ও ব্যক্তিগত ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।

খালিদ মাহবুব তুর্য জানান, তারকা নির্মাতা ও শিল্পীদের জীবনযাপন এবং দার্শনিক ভাবনা নিয়ে দর্শকদের মধ্যে প্রবল কৌতূহল রয়েছে। এই পডকাস্টের মাধ্যমে তিনি তারকাদের জীবনের অজানা অধ্যায়গুলো দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। সামনের পর্বগুলোতেও দেশের জনপ্রিয় শিল্পীরা এতে অংশ নেবেন বলে জানান তিনি।

তিনি জানান, হ্যালো সুপারস্টারস অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে দর্শকরা ‘টক অফ দ্য টাউন’ উপভোগ করতে পারবেন।

হ্যালো সুপারস্টারস অ্যাপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রযুক্তিবিদ ড. কামরুল আহসান বলেন, “তারকাদের নিয়ে তাদের ফ্যানদের আগ্রহ চিরন্তন। প্রিয় তারকাদের সঙ্গে তাদের ভক্তবৃন্দের সরাসরি যোগাযোগের মাধ্যম হিসেবে হ্যালো সুপারস্টারস অ্যাপের এই অভিযাত্রায় পডকাস্ট আয়োজন একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। সময় ও ব্যবহারকারীদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আগামী দিনগুলোতে এরকম আরও চমক নিয়ে আসছে হ্যালো সুপারস্টারস অ্যাপ।”

//ডিবিটেক/এনইউপিএন/এমভিএনও/এসএমপি//