হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪৯

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৪৯ শিশু। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এছাড়া, […] The post হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪৯ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪৯
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ২১:০০  

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৪৯ শিশু।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৩৪৯ শিশুর মধ্যে ১২৮ শিশুর নিশ্চিত হাম এবং ১ হাজার ২২১ শিশুর সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৭৩১ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৫২০ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮০০ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৬২ হাজার ৮৭৩ রোগী।

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামে মারা গেছে ১ হাজার ১০৮ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ৭ জন এবং নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

The post হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪৯ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.