দেশের কিচেন অ্যাপ্লায়েন্সে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি
বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো থ্রিডি প্রিন্টেড নকশার গ্যাস স্টোভ উন্মোচন করলো দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আরএফএল। আরএফএল-এর এই নতুন সংগ্রহে সিঙ্গেল ও ডাবল বার্নারের মোট ৯টি মডেল বাজারে ছাড়া হয়েছে। এগুলোর দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার থেকে ৯ হাজার টাকার মধ্যে। সারা দেশে আরএফএল-এর অনুমোদিত ডিলার ও শোরুমের পাশাপাশি প্রতিষ্ঠানটির ই-কমার্স প্ল্যাটফর্ম থেকেও গ্রাহকরা এই আধুনিক স্টোভগুলো সংগ্রহ করতে পারবেন।
প্রযুক্তিগত দিক থেকে এই গ্যাস স্টোভে ব্যবহার করা হয়েছে এক্সক্লুসিভ থ্রিডি প্রিন্টেড গ্লাস-টপ সার্ফেস। এটি কেবল প্রিমিয়াম লুক নিশ্চিত করে না, বরং প্রচলিত মডেলগুলোর তুলনায় অনেক বেশি দৃষ্টিলব্ধ গভীরতা ও নকশার স্পষ্টতা প্রদান করে। এই প্রিন্টিং প্রযুক্তির বিশেষত্ব হলো, এটি কাঁচের স্থায়িত্ব বা তাপ সহনশীলতায় কোনো নেতিবাচক প্রভাব ফেলে না, ফলে দীর্ঘস্থায়ী ব্যবহারের নিশ্চয়তা পাওয়া যায়।
নিরাপত্তা ও পারফরম্যান্সের ক্ষেত্রেও এই স্টোভগুলোতে যোগ করা হয়েছে আধুনিক সব ফিচার। প্রতিটি মডেলে রয়েছে মজবুত টেম্পার্ড গ্লাস এবং উচ্চ তাপশক্তি উৎপন্ন করতে সক্ষম ব্রাস বার্নার। রান্নার সময় দুর্ঘটনার ঝুঁকি কমাতে এতে উন্নত সেফটি ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীকে দেয় ঝামেলাহীন রান্নার অভিজ্ঞতা। আধুনিক প্যাটার্ন ও আকর্ষণীয় ফিনিশিং একে সমসাময়িক কিচেনের জন্য একটি আদর্শ অনুষঙ্গ করে তুলেছে।
৭ মার্চ, শনিবার রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্ভাবনী পণ্যের উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।
উদ্বোধনী অনুষ্ঠানে আরএন পাল জানান, বর্তমান সময়ের গ্রাহকরা পণ্যের কার্যকর সুবিধার পাশাপাশি নান্দনিকতা ও আভিজাত্যকে সমান গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে রান্নাঘরের অন্দরসজ্জায় বৈচিত্র্য আনতে এই থ্রিডি প্রিন্টেড ডিজাইন এক নতুন মাত্রা যোগ করবে। বিশ্বমানের মান নিয়ন্ত্রণ ও স্থানীয় উৎপাদন ব্যবস্থার মাধ্যমে দেশের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে উদ্ভাবনী এই পণ্যটি পৌঁছে দেয়াই আরএফএল-এর মূল লক্ষ্য।
এসময় আরএফএল গ্যাস স্টোভের বিজনেস হেড সঞ্জয় বিশ্বাস, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার অপারেশন আমিনুল ইসলাম, ফাইন্যান্স কন্ট্রোলার এইচ. এম. ফজলুল হক এবং সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হুমায়ুন ফারাজী প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আরএফএল-এর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে এই দেশীয় উদ্ভাবনের সাফল্য কামনা করেন।
ডিবিটেক/এসএ/ইকে







