বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ঢাকা: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বাচ্চু উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসজনিত সমস্যা নিয়ে ২০ সেপ্টেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর উত্তরার ওই বেসরকারি হাসপাতালে যান রাশেদ খাঁন। প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় কাজে […] The post বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বাচ্চু উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসজনিত সমস্যা নিয়ে ২০ সেপ্টেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর উত্তরার ওই বেসরকারি হাসপাতালে যান রাশেদ খাঁন। প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকায় তার রাজনৈতিক সহকারীকে বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজ নিতে পাঠান বলে জানা গেছে।
এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী সাইদুর রহমান বাচ্চুর স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। তিনি অসুস্থ বিএনপি নেতার পাশে কিছু সময় কাটান এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
হাসপাতালে বিএনপি নেতা বাচ্চুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ফুল ও ফলের ঝুড়ি তুলে দেন রাশেদ খাঁন । আর শত ব্যস্ততার মাঝেও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আগমনে সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সিরাজগঞ্জে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানেও শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকায় স্থানান্তর করা হয়।
The post বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





