বরিশালে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী আটক

‎বরিশাল: নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ জন নেতাকর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পূর্বপাশের গলির একটি ভবন থেকে তাদের আটক করা হয়। পুলিশ বলছে, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন তারা। ‎ ‎মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিবি) সুশান্ত সরকার বলেন, ‘ভবনটিতে […] The post বরিশালে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বরিশালে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী আটক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০০  

‎বরিশাল: নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ জন নেতাকর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পূর্বপাশের গলির একটি ভবন থেকে তাদের আটক করা হয়।

পুলিশ বলছে, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন তারা।
‎
‎মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিবি) সুশান্ত সরকার বলেন, ‘ভবনটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। সেখানে নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য বৈঠক শুরু করেন তারা। গোপন তথ্যের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা ও গোয়েন্দা পুলিশ ভবনটি ঘেরাও করে। পরে সেখান থেকে ১২ জনকে আটক করা হয়।’

‎আটকরা হলেন— নগরীর ডেফুলিয়া এলাকার ইলিয়াস মুন্সী (৪৫), গোড়াচাঁদ দাস রোডের খলিলুর রহমান সুমন (৪৫), একই এলাকার সঞ্জিব কুমার দাস (৫২), আর্শেদ কন্টাক্টর গলির সিফাত (২২), কলেজ এভিনিউ এলাকার মাহাদি ইসলাম (২৬), দরগাবাড়ির ইয়াসিন আরাফাত (৩০), একই এলাকার রফিকুল ইসলাম (২৫), জিহাদ (২২), টুমচরের নাইম (২৫), শফিকুল ইসলাম, উজিরপুরের সিয়াম এবং মেহেন্দিগঞ্জ উপজেলার রাজিব চন্দ্র দাস।

‎‎কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম জানান, আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। তারমধ্যে আওয়ামী লীগের পদধারী কয়েকজন নেতা রয়েছেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

The post বরিশালে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.