এইচএসসিতে এক বিষয়ে অকৃতকার্য: কলেজছাত্রীর আত্মহত্যা
লক্ষ্মীপুর: এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ফেল করায় আত্মহননের পথ বেছে নিয়েছেন ভূমিকা রানি দাস নামের এক কলেজছাত্রী। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের করুণানগর এলাকার শশী ভক্তের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ভূমিকা রানি দাস উপজেলার একই এলাকার রঞ্জিত চন্দ্র দাসের মেয়ে। তিনি হাজিরহাট উপকূল সরকারি কলেজের মানবিক […] The post এইচএসসিতে এক বিষয়ে অকৃতকার্য: কলেজছাত্রীর আত্মহত্যা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

লক্ষ্মীপুর: এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ফেল করায় আত্মহননের পথ বেছে নিয়েছেন ভূমিকা রানি দাস নামের এক কলেজছাত্রী।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের করুণানগর এলাকার শশী ভক্তের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ভূমিকা রানি দাস উপজেলার একই এলাকার রঞ্জিত চন্দ্র দাসের মেয়ে। তিনি হাজিরহাট উপকূল সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রকাশিত ফলাফলে ভূমিকা আইসিটি বিষয়ে ফেল করেন। ফলাফল হাতে পাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং দীর্ঘক্ষণ কান্নাকাটি করেন। পরিবারের সদস্যরা তাকে সান্ত্বনা দিলেও তার মন খারাপের অবসান হয়নি। পরে বিকেলে সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
এ বিষয়ে হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মাহবুবে এলাহি সানি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। সে মাত্র এক বিষয়ে ফেল করেছিল। অথচ এক মাস পরই তো বোর্ড কর্তৃক মানোন্নয়ন বা সম্পূরক পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। একটু ধৈর্য ধরলে মেয়েটি হয়তো আজ বেঁচে থাকত। এমন ভুল সিদ্ধান্ত কোনোভাবেই কাম্য নয়।’
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।’
The post এইচএসসিতে এক বিষয়ে অকৃতকার্য: কলেজছাত্রীর আত্মহত্যা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





