শপিং ব্যাগ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
গাইবান্ধা: জেলায় কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করেছে (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) এসআরবি-১৩। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর এলাকা […] The post শপিং ব্যাগ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports |

গাইবান্ধা: জেলায় কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করেছে (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) এসআরবি-১৩।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে ওই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালায় এসআরবি। এ সময় ওই এলাকার সারের গোডাউনের পাশে শিবপুর রোডে অবস্থিত কালভার্টের নিচে একটি সাদা রঙের প্লাস্টিকের কাটা বস্তার ভেতরে লাল রঙের শপিং ব্যাগের মধ্যে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
The post শপিং ব্যাগ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





