কুড়িগ্রামে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রাম: জেলার রৌমারীতে মৌমাছির কামড়ে খলিলউল্লাহ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মর্জিনা খাতুন (৬০) নামের আরেক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খলিলউল্লাহ ওই গ্রামের জামাতউল্লাহর ছেলে। নিহতের স্বজনরা জানায়, শনিবার সকালে বাড়ির পাশের জমিতে বেগুনখেতে নিড়ানি দিচ্ছিলেন […] The post কুড়িগ্রামে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুড়িগ্রামে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু
২ নভেম্বর, ২০২৬ ০১:০০  

কুড়িগ্রাম: জেলার রৌমারীতে মৌমাছির কামড়ে খলিলউল্লাহ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মর্জিনা খাতুন (৬০) নামের আরেক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খলিলউল্লাহ ওই গ্রামের জামাতউল্লাহর ছেলে।

নিহতের স্বজনরা জানায়, শনিবার সকালে বাড়ির পাশের জমিতে বেগুনখেতে নিড়ানি দিচ্ছিলেন খলিলউল্লাহ। এ সময় পাশের একটি গাছে থাকা মৌমাছির চাকে বাজপাখি আক্রমণ করলে মৌমাছির দল ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে মৌমাছির দল খলিলউল্লাহ ও পাশের বাড়িতে থাকা মর্জিনা খাতুনকে আক্রমণ করে। এতে দুজনই গুরুতর আহত হন।

তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দুজনকে উদ্ধার করেন। পরে তাদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে খলিলউল্লাহর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত মর্জিনা খাতুন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নবিউল ইসলাম বলেন, মৌমাছির কামড়ে অ্যানাফাইল্যাক্সিস বা তীব্র অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া হতে পারে। এ ধরনের প্রতিক্রিয়ায় রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে।

The post কুড়িগ্রামে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.