৩৫০ শিশুকে নিয়ে জেসিআই ঢাকা ওয়েস্টের ‘ব্যাটেল অব দ্য ব্রাশ ৮.০’ অনুষ্ঠিত

বিশেষ চাহিদাসম্পন্ন ও সাধারণ শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘ব্যাটেল অব দ্য ব্রাশ ৮.০’ অনুষ্ঠিত হয়েছে। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ৩৫০ জনের বেশি শিশু অংশ নেয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতার বিষয় ছিল ‘আমার চোখে বাংলাদেশ’। শিশুরা তাদের কল্পনা ও অভিজ্ঞতায় দেখা […] The post ৩৫০ শিশুকে নিয়ে জেসিআই ঢাকা ওয়েস্টের ‘ব্যাটেল অব দ্য ব্রাশ ৮.০’ অনুষ্ঠিত first appeared on S

৩৫০ শিশুকে নিয়ে জেসিআই ঢাকা ওয়েস্টের ‘ব্যাটেল অব দ্য ব্রাশ ৮.০’ অনুষ্ঠিত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০০  

বিশেষ চাহিদাসম্পন্ন ও সাধারণ শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘ব্যাটেল অব দ্য ব্রাশ ৮.০’ অনুষ্ঠিত হয়েছে। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ৩৫০ জনের বেশি শিশু অংশ নেয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতার বিষয় ছিল ‘আমার চোখে বাংলাদেশ’। শিশুরা তাদের কল্পনা ও অভিজ্ঞতায় দেখা বাংলাদেশের বিভিন্ন চিত্র তুলির আঁচড়ে তুলে ধরে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। বক্তব্যে তিনি বলেন, ‘ভিন্নতাকে আপন করে নেওয়ার মানসিকতাই পৃথিবীকে আরও সুন্দর করে তুলবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং সাধারণ শিশুরা যখন একসাথে হাতে তুলি নেয়, তখন সেটি কেবল ছবি আঁকা নয়, সেটি একটি সহনশীল, সহমর্মী এবং সমতাভিত্তিক সমাজের প্রতিচ্ছবি।’

তিনি জেসিআই ঢাকা ওয়েস্টের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এ ধরনের আয়োজন সমাজে সচেতনতা সৃষ্টি করে এবং আমাদের ভবিষ্যৎ নেতৃত্বকে আরও সহমর্মী করে গড়ে তোলে। আমি জেসিআই ঢাকা ওয়েস্টকে ধন্যবাদ জানাই এমন একটি অর্থবহ উদ্যোগ বাস্তবায়নের জন্য।’

জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২৬ লোকাল প্রেসিডেন্ট সুবাহ আফরিন বলেন, ‘জেসিআই সবসময় সমাজে ইতিবাচক ও প্রভাবশালী পরিবর্তন আনার অগ্রভাগে থাকে। এই আয়োজনের মাধ্যমে আমরা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং অন্যান্য শিশুদের একত্রিত করেছি, যাতে তারা একসঙ্গে কাজ করে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারে। ‘ব্যাটেল অব দ্যা ব্রাশ ৮.০’ কেবল একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা নয়, এটি একতা, সমতা এবং পারস্পরিক সম্মানের একটি উদযাপন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বায়োবিল্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সিইও ও ডিরেক্টর এবং বায়োবিল্ড গ্লোবাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. সুজাল আহমেদ তালুকদার।

এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুপথির প্রতিষ্ঠাতা মো. এহসান উর-রশিদ, নেক্সটজবজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান এবং অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. শারমিন ইয়াসমিন।

প্রতিযোগিতার বিচারক ছিলেন অধ্যাপক মোস্তাফিজুল হক, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং অধ্যাপক, ডিপার্টমেন্ট অব ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, ফ্যাকাল্টি অব ফাইন আর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়; এবং মোর্শেদ মিশু, সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও কার্টুনিস্ট এবং ফোর্বস থার্টি আন্ডার থার্টি এশিয়ার তালিকাভুক্ত ব্যক্তি।

আয়োজনে জেসিআই বাংলাদেশের ২০২৬ ন্যাশনাল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ওয়েস্টের ২০১৭ লোকাল প্রেসিডেন্ট ও জেসিআই বাংলাদেশের ২০২৩ ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁইয়া, ২০২২ লোকাল প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল, ২০২৩ লোকাল প্রেসিডেন্ট মাহমুদুর রহমান, ২০২৪ লোকাল প্রেসিডেন্ট এস. এম. বেলাল এবং ২০২৫ লোকাল প্রেসিডেন্ট ও ২০২৬ ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট সুজাউর রহমান ইমন।

আয়োজনটির টাইটেল স্পনসর ছিল বায়োবিল্ড ডেভেলপমেন্ট লিমিটেড। পাওয়ার্ড বাই স্পনসর ছিল গ্লোবাল ট্রাভেলস বাংলাদেশ, গোল্ড স্পনসর অ্যাকুয়া পেইন্টস এবং সিলভার স্পনসর ভাইস ভার্সা।

অনুষ্ঠানের ইভেন্ট অ্যাডভাইজার ছিলেন সুবাহ আফরিন, ইভেন্ট ডিরেক্টর অদ্রিকা এষণা পূর্বাশা এবং ইভেন্ট কনভেনার ছিলেন আসিফ রহমান। কো-কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাদ্দাম হোসেন, মো. সামিন রহমান, মো. তানভির হাসান, মাসুদ, ইব্রাহিম খলিল ফয়সাল, আহমেদ ওয়াজেদুল হক খান, তানভির সোহান, আহনাফ আহমেদ, শেখ মাহমুদা সুলতানা সারা ও মিনহাতুল জান্নাত।

কোর টিম মেম্বার হিসেবে ছিলেন হালিমা তুজ স্নিগ্ধা, সামিয়া রাফিক, তানভিন মাহমুদ তন্ময়, রাওজাতুল জান্নাত, সাফিন আহমেদ তামিম এবং এস. এম. ইশরাকুর রহমান।

জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সি তরুণদের একটি আন্তর্জাতিক সংগঠন। যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে এর সদর দফতর অবস্থিত। ১২০টির বেশি দেশে সংগঠনটির কার্যক্রম রয়েছে। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের ৪০টির বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে। এর মধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট অন্যতম বৃহৎ ও প্রাচীনতম লোকাল চ্যাপ্টার।

The post ৩৫০ শিশুকে নিয়ে জেসিআই ঢাকা ওয়েস্টের ‘ব্যাটেল অব দ্য ব্রাশ ৮.০’ অনুষ্ঠিত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.