বিএনপি ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্ট-গুপ্তরা কিছুই করতে পারবে না: প্রতিমন্ত্রী ফরহাদ
পঞ্চগড়: বিএনপি ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্ট-গুপ্তরা কিছুই করতে পারবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ মিছিল ও সমাবেশে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘একাত্তরে যারা রাজাকার ছিল, নব্বইয়ে যারা স্বৈরাচার ছিল এবং চব্বিশে যারা বাংলাদেশের […] The post বিএনপি ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্ট-গুপ্তরা কিছুই করতে পারবে না: প্রতিমন্ত্রী ফরহাদ first a

পঞ্চগড়: বিএনপি ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্ট-গুপ্তরা কিছুই করতে পারবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ মিছিল ও সমাবেশে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘একাত্তরে যারা রাজাকার ছিল, নব্বইয়ে যারা স্বৈরাচার ছিল এবং চব্বিশে যারা বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি মোনাফেকি করেছে, তারা প্রয়োজনে এক হতে পারে। স্থানীয় নির্বাচন আসছে। অনেকে হয়ত বিভিন্নভাবে ভোটে জয়যুক্ত হওয়ার জন্য ফ্যাসিস্টের সঙ্গে আঁতাত করতে চেষ্টা করছেন। ওই ফ্যাসিস্টরা যেন আমাদের ভোটে অন্তর্ভুক্ত হতে না পারে, এইজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি আমাদের দলের কার্যক্রমকে, আমাদের সরকারের কার্যক্রমকে যদি আমরা মাঠে ঘাটে, হাটে বাজারে যদি প্রচার করতে পারি, আমার বিশ্বাস ওই গুপ্ত সুপ্তরা ঐক্য হয়ে আমাদের কোনো কিছু করতে পারবে না।’
ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘আমরা কয়েকদিন আগে এক দলের নেতার বক্তব্যে একটি জিনিস পরিষ্কার হয়েছি যে কারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। যেখানে সন্ত্রাস, যেখানে অগ্নিসংযোগ, যেখানে ককটেল, যেখানে বোমা, যেখানে ওই ফ্যাসিস্ট, সেইখানে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রতিহত করতেই হবে।’
তিনি আরো বলেন, ‘স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং চব্বিশের ছাত্র জনতা আন্দোলন, জুলাই অভ্যুত্থান প্রত্যেকটা আন্দোলনেই কিন্তু জিয়া পরিবার, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের অবদান অনস্বীকার্য এবং সেটা পরীক্ষিত।’
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা বেশিরভাগ নেতাকর্মী আছেন, মামলা খেয়েছেন, জেলে গেছেন, তাই না? এখন যদিও অনেক জায়গায় হাইব্রিডরা চলে আসার চেষ্টা করছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা পরিষ্কার, যারা বিগত দিনে আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং, আন্দোলন-সংগ্রামে জেল-জুলুমের স্বীকার হয়েছেন, আমরা তাদেরকে অগ্রাধিকার দিয়ে, তাদেরকে সামনে রেখে আমরা দলের কাজ করবো।’
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
The post বিএনপি ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্ট-গুপ্তরা কিছুই করতে পারবে না: প্রতিমন্ত্রী ফরহাদ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





