টাঙ্গাইলে বাসচাপায় ২ কিশোর নিহত
টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় দুই কিশোর নিহত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার জামুর্কী গ্রামের ডালিমের ছেলে রুদ্র (১৪) এবং গাজীপুর জেলার সফিপুর নস্করচালার মৃত পঞ্চুর ছেলে ঝলক (১৫)। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই দুই কিশোর জামুর্কী বাসস্ট্যান্ডে […] The post টাঙ্গাইলে বাসচাপায় ২ কিশোর নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entert

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় দুই কিশোর নিহত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার জামুর্কী গ্রামের ডালিমের ছেলে রুদ্র (১৪) এবং গাজীপুর জেলার সফিপুর নস্করচালার মৃত পঞ্চুর ছেলে ঝলক (১৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই দুই কিশোর জামুর্কী বাসস্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তারা নিহত হয়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ বলেন, ‘খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
The post টাঙ্গাইলে বাসচাপায় ২ কিশোর নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





