ব্লাড ক্যান্সারে চবি শিক্ষার্থীর মৃত্যু

চবি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহুয়া তাসনিম মারা গেছেন। রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে তার মৃত্যু হয়। জানা যায়, মহুয়া তাসনিমের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়। তারা ঢাকার সাভার উপজেলায় বসবাস করতেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন। দীর্ঘদিন ধরে তার […] The post ব্লাড ক্যান্সারে চবি শিক্ষার্থীর মৃত্যু first appeared on Sarabangla | Breaki

ব্লাড ক্যান্সারে চবি শিক্ষার্থীর মৃত্যু
৪ অক্টোবর, ২০২৬ ১৭:০০  

চবি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহুয়া তাসনিম মারা গেছেন। রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে তার মৃত্যু হয়।

জানা যায়, মহুয়া তাসনিমের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়। তারা ঢাকার সাভার উপজেলায় বসবাস করতেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন। দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছিল।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইসরাফিল হোসেন মানিক বলেন, মহুয়ার লিউকেমিয়ার চিকিৎসা চলছিল রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে। কিছুদিন আগে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছুটি নিয়ে মাত্র একদিনের জন্য বাড়ি ফিরেছিলেন পরে উন্নত চিকিৎসার জন্য তার ভারতে যাওয়ার কথা ছিল। এর মধ্যেই তার মৃত্যু হয়।

এদিকে মহুয়ার মৃত্যুতে তার সহপাঠী ও শিক্ষকরা শোক প্রকাশ করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

The post ব্লাড ক্যান্সারে চবি শিক্ষার্থীর মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.