রবি এলিটে যুক্ত ১৬ নতুন ব্র্যান্ড
এলিট গ্রাহকদের জন্য আরও ১৬টি নতুন ব্র্যান্ড যুক্ত করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রবি আজিয়াটা পিএলসি। নতুন অংশীদার প্রতিষ্ঠানগুলোর পণ্য ও সেবায় এখন থেকে সর্বোচ্চ ৫২ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ও বিশেষ সুবিধা পাবেন গ্রাহকেরা।
রবি এলিট প্রোগ্রামে নতুন যুক্ত হওয়া ব্র্যান্ডগুলো হলো— বাসনওয়ালা, কার্টআপ, কফি ওয়ার্ল্ড, ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, হোটেল গ্র্যান্ড পার্ক, এমএইচও গ্লোবাল গ্রুপ, মিনিস্টার হাই-টেক পার্ক ইলেকট্রনিকস লিমিটেড, ওশান ভিউ হোটেল অ্যান্ড কনভেনশন, অথবা ডটকম, পাঠাও, পারসোনা, পোরসেলেনিয়া, সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস, তুরাগ অ্যাক্টিভ এবং ওয়াচেস ওয়ার্ল্ড।
নতুন এসব ব্র্যান্ড যুক্ত হওয়ায় রবি এলিট গ্রাহকেরা এখন ভ্রমণ ও আতিথেয়তা, লাইফস্টাইল, ইলেকট্রনিকস, ফ্যাশন, মোবিলিটি এবং দৈনন্দিন সেবাসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অফার উপভোগ করতে পারবেন।
২৩ মে, শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
//ডিবিটেক/ জেডএইচ/ ইকে//



