ঈদে শাওমির ৫ হাজার টাকা ছাড়, সঙ্গে কার্ডবিহীন কিস্তি সুবিধা

ঈদে শাওমির ৫ হাজার টাকা ছাড়, সঙ্গে কার্ডবিহীন কিস্তি সুবিধা
১২ মে, ২০২৬ ১২:১১  

ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে দেশের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi। “Eid with Xiaomi” স্লোগানের আওতায় নির্বাচিত স্মার্টফোনে থাকছে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ছাড়, নিশ্চিত উপহার এবং কার্ডবিহীন কিস্তি সুবিধা।

আসন্ন ঈদুল আজহা পর্যন্ত সারাদেশে চলমান এই অফারের মধ্যে REDMI Note 15 Pro+ স্মার্টফোনে সরাসরি ৫ হাজার টাকা ছাড় অথবা ব্যাংক কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১২ মাসের শূন্য শতাংশ ইএমআই সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া Halal Flex-এর কার্ডবিহীন কিস্তি সুবিধায় মাত্র ৩ হাজার টাকা ডাউন পেমেন্টে REDMI Note 15 5G কেনা যাবে। এর সঙ্গে বিনামূল্যে দেওয়া হবে REDMI Watch 5 Active।শুধু তাই নয়, অন্যান্য শাওমি স্মার্টফোনেও ২০ শতাংশ ডাউন পেমেন্টে Halal Flex সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি নির্বাচিত ডিভাইসে নিশ্চিত উপহার হিসেবে থাকছে ট্রাভেল ব্যাগ, টি-শার্টসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার। একই ধরনের অফার রাখা হয়েছে শাওমির ট্যাবলেটেও।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ঈদ উপলক্ষে গ্রাহকদের জন্য আরও সহজ ও সাশ্রয়ী কেনাকাটার সুযোগ তৈরি করতেই এই বিশেষ ক্যাম্পেইন চালু করা হয়েছে।

ডিবিটেক/এমআইএম/ইকে