বাজারে ‘ডিউরেবল পাওয়ারহাউজ’ মোবাইল
এ৫ (৬ জিবি + ১২৮ জিবি) মডেলে শক্তিমত্তা ও সক্ষমতায় নিজেদের ‘ডিউরেবল পাওয়ারহাউজ’ মোবাইল বাংলাদেশে এনেছে অপো বাংলাদেশ। অপো’র অনুমোদিত স্টোরগুলোয় ফোনটি পাওয়া যাচ্ছে ১৯ হাজার ৯৯০ টাকায়। ফোনটিতে থাকা ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির স্থায়িত্ব কাল ৫ বছরে পর্যন্ত। এর সাথে থাকা ৪৫ ওয়াটের সুপারভুক ফ্ল্যাশ চার্জের কারণে ডিভাইসটি মাত্র ১৯ মিনিটে ৩০ শতাংশ ও ৩৬ মিনিটে ৫০ শতাংশ চার্জ গ্রহণ করতে সক্ষম।
১৪ আগস্ট, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, হঠাৎ ছিটে আসা পানি বা ধুলাবালি থেকে সুরক্ষিত রাখতে অপো এ৫ ফোনটিতে ব্যবহৃত আইপি৬৫। ১৪-স্টার মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স ফোনটিকে হাত থেকে পড়ে যাওয়া বা কোণায় আঘাত পেলেও সুরক্ষিত থাকে। এর আলট্রা-ব্রাইট ১,০০০ নিট ডিসপ্লে প্রখর সূর্যালোকেও প্রাণবন্ত ভিজ্যুয়াল নিশ্চিত করে। মিস্ট হোয়াইট ও অরোরা গ্রিন, দুইটি অনন্য রঙে পাওয়া যাচ্ছে ডিভাইসটি।
ফোনটি নিয়ে অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপোতে আমাদের ক্রেতারা সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার পান। অপো এ৫-এর মাধ্যমে, বাংলাদেশের আরও বেশি ব্যবহারকারী ডিউরেবল প্রযুক্তি ব্যবহার করতে পারবেন, পারফরম্যান্স বা মানের সাথে কোনোপ্রকার আপস করা ছাড়াই।”







