ফ্রি ইন্টারনেটের সঙ্গে ৪জি ‘ভোল্টি’ ফোন দিচ্ছে টেলিটক

ফ্রি ইন্টারনেটের সঙ্গে ৪জি ‘ভোল্টি’ ফোন দিচ্ছে টেলিটক
৪ ডিসেম্বর, ২০২৫ ১৫:৪৭  

“বাটন ফোনে স্মার্টফোনের সুবিধা” দিতে নতুন ৪জি ক্লাউড ভোল্টি (VoLTE) হ্যান্ডসেট দিচ্ছে রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটক। ফোনটি ব্যবহার করে গ্রাহক ইডটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক এর মতো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন।

প্রাথমিকভাবে, ঢাকার গ্রাহক সেবা কেন্দ্র গুলশান-১, আজিমপুর, মিরপুর-১০, শেরে-বাংলা নগর, উত্তরা পোস্ট অফিস, শ্যামলী এবং ঢাকার বাইরে  উত্তর অঞ্চলের রংপুর ও রাজশাহী, চট্টগ্রামের দামপাড়া ও কক্সবাজার গ্রাহক সেবা কেন্দ্র থেকে হ্যান্ডসেটটি ক্রয় করা যাবে।

৪ ডিসেম্বর, বৃহস্পতিবার গুলশানের টেলিটক কার্যালয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এই অফারটি ঘোষণা করেন টেলিটক বাংলাদেশ লিমিটেড এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক  নুরুল মাবুদ চৌধুরী। 

অপারেটরটির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ডেপুটি ম্যানেজর তোফায়েল আহমেদ জানান, ‘৪জি ক্লাউট VoLTE হ্যান্ডসেট বান্ডল অফার’ এর আওতায় গ্রাহক ২ হাজার ৪৯৯ সিমসহ ৪জি ক্লাউড হ্যান্ডসেট পাবেন। সাথে ট্যাগিং অফার হিসেবে ৭ দিন মেয়াদে ২ জি ডাটা ফ্রি দেয়া হবে। গ্রাহক USSD Code ডায়াল করার মাধ্যমে উক্ত বান্ডল অফারসমূহ অদ্য তারিখ থেকে ৬ মাস সময় পযর্ন্ত যতখুশি ততবার গ্রহণ করতে পারবেন।

এছাড়া, মাত্র ৪৯ টাকায় ২৫ মিনিট+১০ এসএমএস ও ২ জিবি এবং ৮৯ টাকায় ৫০ মিনিট+২০ এসএমএস ও ৫ জিবির ২টি বান্ডল অফার দেয়া হয়েছে টেলিটক এর পক্ষ থেকে। অফার দুটির মেয়াদ হবে যথাক্রমে ১৫ দিন ও ৩০ দিন। 

ডিবিটেক/টিএ/ইকে