হাতের নাগালে ভিভো ওয়াই৩১ডি

হাতের নাগালে ভিভো ওয়াই৩১ডি
৬ মার্চ, ২০২৬ ০০:০০  

নিজেদের এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফোন ‘ভিভো ওয়াই৩১ডি’ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। 

৫ মার্চ, বৃহস্পতিবার ভিভো বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ফার্স্ট সেল’ চলাকালীন গ্রাহকরা ফোনটিতে এক বছরের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা (শর্ত প্রযোজ্য) এবং আকর্ষণীয় জিপি ইন্টারনেট বান্ডেল অফার উপভোগ করতে পারবেন।

স্পেশিফিকেশন অনুযায়ী, ভিভো ওয়াই৩১ডি-তে রয়েছে ৭২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্লুভোল্ট ব্যাটারি। আর উন্নত পাওয়ার ম্যানেজমেন্ট প্রযুক্তির কারণে এটি একবার ফুল চার্জে টানা ১৩.২ ঘণ্টা পর্যন্ত গেমিং সাপোর্ট দিতে সক্ষম। বিশেষ ফিচার হিসেবে এতে রয়েছে রিভার্স চার্জিং সুবিধা, যার মাধ্যমে অন্য গেমিং হেডসেট বা ছোট ইলেকট্রনিক ডিভাইস চার্জ দেওয়া যাবে।

স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬এস জেন ২ প্রসেসর, যা গেমিং ও ভিডিও স্ট্রিমিংয়ে দ্রুত ও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে। ৬.৭৫ ইঞ্চির বড় ডিসপ্লের সঙ্গে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, যা স্ক্রলিং এবং ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে করে তোলে আরও মসৃণ। এছাড়া ‘গেম বুস্ট মোড’ ও উন্নত কুলিং সিস্টেমের পাশাপাশি এতে রয়েছে ৫০ মাসের ‘স্মুথ এক্সপেরিয়েন্স’ সার্টিফিকেশন, যা দীর্ঘ মেয়াদে ফোনের গতি বজায় রাখবে।

৫ মার্চ ২০২৬ থেকে সারা দেশের ভিভো অনুমোদিত স্টোর ও ব্র্যান্ড শপগুলোতে ফোনটি পাওয়া যাচ্ছে। তিনটি ভ্যারিয়েন্টে ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে: ৬/১২৮ জিবি ২৪ হাজার ৯৯৯ টাকা, ৮/১২৮ জিবি ২৬ হাজার ৯৯৯ টাকা এবং ৮/২৫৬ জিবি ৩১ হাজার ৯৯৯ টাকা।

ডিবিটেক/আরএ/ইকে