গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন অনলাইনে প্রকাশ

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন অনলাইনে প্রকাশ
১৩ জানুয়ারি, ২০২৬ ২৩:৫৮  

গত ১৫ বছরের গুম নিয়ে পূর্ণাঙ্গ চূড়ান্ত প্রতিবেদন অলনাইনে প্রকাশ করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। ১৩ জানুয়ারি, (মঙ্গলবার) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পেজে তদন্ত প্রতিবেদনের অনলাইন লিংক শেয়ার করা হয়।

প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজে তদন্ত প্রতিবেদনের লিংক শেয়ার করে বলা হয়, বাংলাদেশে গত ১৫ বছরে জোরপূর্বক গুম কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না; বরং এটি ছিল একটি সুপরিকল্পিত, প্রাতিষ্ঠানিক এবং রাজনৈতিকভাবে সংঘটিত অপরাধ।

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে গুমের নৃশংস ঘটনাবলি। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনটি ২২৯ পৃষ্ঠার। পিডিএফ আকারে ইংরেজিতে লেখা এই প্রতিবেদনটি গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি (https://coied.portal.gov.bd) পোর্টালের প্রকাশনা বিভাগে ফাইল-১ নামে সংযুক্ত করা হয়েছে। এটির ডাউনলোডের লিংক: https://coied.portal.gov.bd/pages/publications/final-report-69662bc77746b8be8ee26287

ডিবিটেক/ওয়েব/ইকে