ব্যবসায়িক অটোমেশনে ক্লাউড পণ্যের আনুষ্ঠানিক যাত্রা

খুলনা টেকনোলজিসের চারটি নতুন সফটওয়্যার চালু

  • প্রকল্প ব্যবস্থাপনা ও ডিজিটাল স্বাক্ষরে এসেছে আওয়ারঅপেরো ও সাইনিংআস সফটওয়্যার
  • মানবসম্পদ বিশ্লেষণে এইচআর কয়োওরা এবং আইন ব্যবস্থাপনায় যুক্ত হলো কেসপার্ক
  • ২৩০টির বেশি ক্লায়েন্টকে সেবা দিয়ে বৈশ্বিক বাজার সম্প্রসারণে খুলনাটেকের উদ্যোগ

খুলনা টেকনোলজিসের চারটি নতুন সফটওয়্যার চালু
১১ অক্টোবর, ২০২৬ ১৬:৩২  

কর্পোরেট অটোমেশন, ডিজিটাল ওয়ার্কস্পেস এবং এন্টারপ্রাইজ রিসোর্স ব্যবস্থাপনাকে সহজ করতে দেশে চারটি নতুন সফটওয়্যার পণ্য উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান খুলনা টেকনোলজিস লিমিটেড (খুলনাটেক)। আমেরিকা ও ইউরোপভিত্তিক আন্তর্জাতিক বাজার সংযোগ নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটি ১১ অক্টোবর, রবিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তাদের এই পণ্যগুলোর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

উন্মোচিত চারটি ফ্ল্যাগশিপ সফটওয়্যার পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকল্প, দলগত কার্যক্রম ও কর্পোরেট ওয়ার্কফ্লো একটি সমন্বিত প্ল্যাটফর্মে আনার ওয়ার্কস্পেস সমাধান ‘আওয়ারঅপেরো’। আইনি ও প্রাতিষ্ঠানিক ডকুমেন্টেশনের নিরাপত্তা নিশ্চিতে নির্ধারিত স্বাক্ষরক্রম ও নির্ভরযোগ্য অডিট ট্রেইলসহ ডিজিটাল নথি পাঠানো ও স্বাক্ষরের জন্য আনা হয়েছে ‘সাইনিংআস’। এছাড়া কর্মীদের স্মার্ট উপস্থিতি ট্র্যাকিং, ছুটির সমন্বয়, প্রাতিষ্ঠানিক অনুমোদন ও গভীর এইচআর বিশ্লেষণের আধুনিক মানবসম্পদ ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ‘এইচআর কয়োওরা’ এবং লিগ্যাল ফার্ম ও কর্পোরেট ক্লায়েন্টদের কেস রেকর্ড ও তথ্য নিখুঁতভাবে ব্যবস্থাপনার জন্য উন্মোচন করা হয়েছে ‘কেসপার্ক’।

২০২৪ সালের মে মাসে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ক্লাউড আর্কিটেকচার ও কাস্টম অ্যাপ্লিকেশন উন্নয়নে কাজ করছে। তাদের সেবার পরিধিতে সফটওয়্যার ও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ক্লাউড ইঞ্জিনিয়ারিং, ডেভঅপস, ওয়েব ও ই-কমার্স ডেভেলপমেন্টের পাশাপাশি আধুনিক অ্যালগরিদমিক মার্কেটিং যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), আনসার ইঞ্জিন অপটিমাইজেশন (এইও), জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন (জিইও), সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পার্সোনাল ব্র্যান্ডিং ও অফশোর রিক্রুটমেন্ট সেবা অন্তর্ভুক্ত রয়েছে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সুমন ইকবাল জানান, ব্যবহারিক প্রযুক্তির সমন্বয়ে জটিল প্রাতিষ্ঠানিক সমস্যা সমাধানের লক্ষ্যে তাদের যাত্রা শুরু হয়েছিল। মাত্র কয়েক মাসের ব্যবধানে প্রতিষ্ঠানটি ২২ জন প্রকৌশলী ও প্রযুক্তিবিদের সমন্বয়ে গঠিত একটি কার্যকর দলে রূপ নিয়েছে, যারা ইতোমধ্যে ২৩০টিরও বেশি বৈশ্বিক ক্লায়েন্টকে প্রযুক্তিগত সমাধান দিচ্ছে। ক্লায়েন্টদের বাস্তব চাহিদাকে কেন্দ্র করেই এই চারটি সফটওয়্যার প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যা স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্যের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ক্লায়েন্ট আমেরিকাভিত্তিক শীর্ষ ল ফার্ম ‘রাজু ল’-এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল অ্যাটর্নি রাজু মহাজন বলেন, আইটি পরিচালনা ও নির্ভরযোগ্য সফটওয়্যার সরবরাহের মাধ্যমে খুলনাটেক তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে সরাসরি অংশীদার হিসেবে কাজ করেছে। আধুনিক করপোরেট পরিবেশকে গতিশীল করতে প্রাতিষ্ঠানিক ডেটা নিরাপত্তা ও কাজের নির্ভরযোগ্য টুল প্রয়োজন, যা এসব সফটওয়্যারের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা সাশ্রয়ী উপায়ে গ্রহণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন উদ্যোক্তারা। 

//ডিবিটেক/কেএসআর/এসএমপি/এমআইএসটি//