দিনব্যাজুড়ে নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে ৫৪তম বিজয় দিবস উদ্যাপন করেলো ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)। ১৬ ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয়ের সময় একাডেমিক ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন ইউএফটিবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
এরপর সকাল সাড়ে ৭ টায় উপাচার্যের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, ছাত্র হলের প্রভোস্ট, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন প্রাঙ্গণে এক আলোচনা সভা ও আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।
আলোচনা সভা ও আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মোহাম্মদ আবু ইউসুফ স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধা, ভাষা শহিদ, ৯০ এর গণঅভ্যুত্থান ও জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলনে নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কমনা করেন।
তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে যারা দেশের জন্য বিভিন্ন ত্যাগ স্বীকার করেছেন এবং নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন তাদের রক্তের ঋণ আমরা যেন ভুলে না যাই।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো.আনোয়ার হোসেন; স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান এবং সভাপতিত্ব করেন পরিচালক (শিক্ষার্থী কল্যাণ) শারদ হাসান।
বিজয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন প্রাঙ্গনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও হলসমূহের পক্ষ থেকে প্রাধ্যক্ষবৃন্দের নেতৃত্বে ছাত্র ও ছাত্রীহলের শিক্ষার্থীরা সকাল সাড়ে ৭টায় জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে একাডেমিক ও প্রশাসনিক ভবন, হলসমূহ আলোকসজ্জা করা হয় এবং দুপুরে শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।
ডিবিটেক/এসই/ইকে