আধুনিক প্রস্থেটিক প্রযুক্তিতে চলাফেরার সক্ষমতা পুনরুদ্ধার
আধুনিক প্রস্থেটিক প্রযুক্তিতে চলাফেরার সক্ষমতা পুনরুদ্ধার
- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিমকে কৃত্রিম পা প্রদান
- গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রস্থেটিক লিম্ব হস্তান্তর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আধুনিক প্রস্থেটিক প্রযুক্তির মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন ও চলাফেরার সক্ষমতা ফিরবে
আধুনিক প্রস্থেটিক প্রযুক্তির সহায়তায় শারীরিক সীমাবদ্ধতা কাটিয়ে স্বাভাবিক চলাফেরার সক্ষমতা ফিরে পেতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
১৫ নভেম্বর, রবিবার প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। এর আগে ১৪ নভেম্বর, শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে এই প্রস্থেটিক লিম্ব (কৃত্রিম পা) তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাম পা হারানোর পর দীর্ঘদিন ধরে স্বাভাবিক হাঁটাচলা এবং দৈনন্দিন কাজকর্ম সম্পাদনে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছিলেন আব্দুর রহিম। শারীরিক এই সীমাবদ্ধতার কারণে তার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছিল। এ অবস্থায় তার চলাফেরার সক্ষমতা পুনরুদ্ধার এবং স্বাভাবিক জীবনযাপনের পথ সুগম করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই কৃত্রিম পয়ের ব্যবস্থা করা হয়।
আধুনিক এই কৃত্রিম পা ব্যবহারের মাধ্যমে আব্দুর রহিমের চলাফেরার সীমাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে। এর ফলে দৈনন্দিন কাজকর্মে অন্যের ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি তিনি ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন।
//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইডি//





