নোয়াখালীতে নিখোঁজের ৫ দিন পর মরদেহ উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর মোহাম্মদ রাসেল (২৮) নামে এক শ্রমিকদল নেতার মরদেহ মাটিচাপা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের রেহান উদ্দিন হাজী বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাসেল সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি উপজেলার ৮ […] The post নোয়াখালীতে নিখোঁজের ৫ দিন পর মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নোয়াখালীতে নিখোঁজের ৫ দিন পর মরদেহ উদ্ধার
১২ নভেম্বর, ২০২৬ ১৩:০০  

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর মোহাম্মদ রাসেল (২৮) নামে এক শ্রমিকদল নেতার মরদেহ মাটিচাপা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের রেহান উদ্দিন হাজী বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাসেল সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে।

তিনি উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের শ্রমিকদল নেতা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাসেলের সঙ্গে তার স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর রাত ১০টার দিকে স্ত্রী মুক্তা বেগম ফোন করে রাসেলকে তার বাবার বাড়িতে ডেকে নেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রাসেল। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। এ ঘটনায় পরদিন ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে, রাসেল নিখোঁজ হওয়ার পর থেকেই তার স্ত্রী মুক্তা বেগম ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছে।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মোন্নাফের নেতৃত্বে পুলিশের একটি দল এবং চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি রাসেলের শ্বশুরবাড়িতে যান। এ সময় বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে তাদের সন্দেহ হয়। পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পায় তারা। মরদেহটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

নিহত রাসেলের বাবা সিরাজুল ইসলাম বলেন, ‘আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। আমি এই ঘটনায় ন্যায়বিচার চাই।’

স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধের জেরে রাসেলকে হত্যা করে মরদেহ গোপন করার উদ্দেশ্যে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। ঘটনার পর থেকে তার শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মোন্নাফ বলেন, ‘নিহত রাসেলের বাবার জিডির সূত্র ধরে বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় নিহতের শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় নিহত রাসেলের মরদেহ থানা পুলিশ উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে জন্য নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

The post নোয়াখালীতে নিখোঁজের ৫ দিন পর মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.