কপ ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১ উপলক্ষ্যে তুরস্কের আনতালিয়ায় স্থাপিত বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে তিনি সম্মেলনের গ্রিন জোনে অবস্থিত বাংলাদেশ প্যাভিলিয়নে যান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের […] The post কপ ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন প্রধানমন্ত্রীর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১ উপলক্ষ্যে তুরস্কের আনতালিয়ায় স্থাপিত বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে তিনি সম্মেলনের গ্রিন জোনে অবস্থিত বাংলাদেশ প্যাভিলিয়নে যান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের উপস্থাপনাও পর্যবেক্ষণ করেন। এ সময় জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন বেসরকারি সংস্থার প্রধানদের সঙ্গেও কথা বলেন তিনি।
বাংলাদেশ প্যাভিলিয়নে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
প্যাভিলিয়ন পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণসহ সরকারের বিভিন্ন উদ্যোগের প্রদর্শনী ঘুরে দেখেন। তিনি প্যাভিলিয়নে কর্মরত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং প্যাভিলিয়নের কার্যক্রম, প্রদর্শিত পণ্য ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরার বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান।
এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা প্যাভিলিয়নের কার্যক্রম ও প্রদর্শনীর বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
বাংলাদেশ প্যাভিলিয়নে বড় পর্দায় দেশের জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি তুলে ধরা হচ্ছে। পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপও প্রদর্শন করা হচ্ছে।
জাতিসংঘ আয়োজিত ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ ৩১-এ যোগ দিতে মঙ্গলবার বিকালে ঢাকা থেকে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
The post কপ ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন প্রধানমন্ত্রীর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





