৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

ঢাকা: আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে গ্রাম পুলিশ সমাবেশ । রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক বাণিজ্য মেলার মাঠে বেলা ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার বিভাগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত এক সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে। সমাবেশ সফল করার লক্ষ্যে […] The post ৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
৯ অক্টোবর, ২০২৬ ১৬:০০  

ঢাকা: আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে গ্রাম পুলিশ সমাবেশ । রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক বাণিজ্য মেলার মাঠে বেলা ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সরকার বিভাগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত এক সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

সমাবেশ সফল করার লক্ষ্যে আগামী ১৩ অক্টোবর প্রস্তুতিমূলক সভা ডেকেছে স্থানীয় সরকার বিভাগ। এদিন বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।

নোটিশ অনুযায়ী, প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।

উল্লেখ, গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দফাদার ও মহল্লাদার পদে দায়িত্ব পালনকারী এ বাহিনীর সদস্যরা গ্রামীণ এলাকায় পাহারা ও টহল দেওয়া, অপরাধ দমনে থানা পুলিশকে সহায়তা করা, অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন সরকারি কাজে সহযোগিতা করেন। তবে দায়িত্বের তুলনায় বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা কম থাকার অভিযোগ দীর্ঘদিনের।

গ্রাম পুলিশ সদস্যদের বিভিন্ন সংগঠন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তি, বেতন গ্রেড পুনর্নির্ধারণ, রেশন, চিকিৎসা ও ঝুঁকি ভাতা এবং অবসরকালীন আর্থিক সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে। এ ছাড়া বকেয়া বেতন-ভাতা পরিশোধ, প্রশিক্ষণের ব্যবস্থা এবং চাকরির সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিও বিভিন্ন সময়ে সামনে এসেছে। এই সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনায় গ্রামপুলিশ বাহিনীর কাঙ্ক্ষিত আশা পূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

The post ৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.