রাজধানীতে খাগড়াছড়ি থেকে আসা বাসে অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২

ঢাকা: পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে আসা রাজধানীমুখী যাত্রীবাহী বাস শান্তি পরিবহণে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই তরুণকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আজ শুক্রবার যাত্রাবাড়ী […] The post রাজধানীতে খাগড়াছড়ি থেকে আসা বাসে অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২ first appeared on Sarabangla |

রাজধানীতে খাগড়াছড়ি থেকে আসা বাসে অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২
৯ অক্টোবর, ২০২৬ ১৬:০০  

ঢাকা: পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে আসা রাজধানীমুখী যাত্রীবাহী বাস শান্তি পরিবহণে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই তরুণকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আজ শুক্রবার যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজায় এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চিয়উছা চাকমা (২৩) ও কালো চাকমা (২২)।’

রাজিউর রহমান বলেন, ‘খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা একটি বাসে করে মাদকের একটি বড় চালান ঢাকায় আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। পরে টোল প্লাজার ৪ নম্বর লাইনের পশ্চিম পাশে শান্তি পরিবহণের (ঢাকা মেট্রো ব-১৪-৮৯৯৮) যাত্রীবাহী বাসটিতে আভিযানিক দল তল্লাশি চালায়। তল্লাশির সময় বাসে থাকা দুই যাত্রীর দেহ তল্লাশি করে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে একটি মোবাইলফোনও জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০ ও ২০২৬) অনুযায়ী যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন মামলার বাদী হয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

The post রাজধানীতে খাগড়াছড়ি থেকে আসা বাসে অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.