বিশ্বমঞ্চে বাংলাদেশের সাফল্য

ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ীদের সঙ্গে শিক্ষা মন্ত্রীর সাক্ষাৎ

  • আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ একটি রৌপ্য পদক পেয়েছে
  • বাংলাদেশ দল দুটি ব্রোঞ্জ ও একটি সম্মানসূচক পদক অর্জন করেছে
  • মন্ত্রী শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন

ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ীদের সঙ্গে শিক্ষা মন্ত্রীর সাক্ষাৎ
৮ অক্টোবর, ২০২৬ ১৩:৪৪  

আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের শিক্ষার্থীদের সাফল্য দেশের বিজ্ঞানভিত্তিক শিক্ষার সম্ভাবনাকে সামনে এনেছে। ৯৫ দেশের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশ দল একটি রৌপ্য, দুটি ব্রোঞ্জ এবং একটি সম্মানসূচক পদক অর্জন করেছে।

৮ অক্টোবর, বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ী বাংলাদেশ দলের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন।

কলম্বিয়ার বুকারামাঙ্গা শহরে গত ৪ জুলাই থেকে ১২ জুলাই অনুষ্ঠিত ৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ দল অংশ নেয়। বিশ্বের ৯৫টি দেশের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশ দল একটি রৌপ্য পদক, দুটি ব্রোঞ্জ পদক এবং একটি সম্মানসূচক পদক অর্জন করে।

সাক্ষাৎকালে মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তারাই আগামীর বাংলাদেশ। ভবিষ্যতে তারাই বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই নিজেদেরকে সেভাবেই গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ভবিষ্যতের নেতৃত্বের জন্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না। শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমেও নিজেদের সম্পৃক্ত করতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষতা ও সক্ষমতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

মন্ত্রী বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দলের ভবিষ্যৎ সাফল্য নিয়ে প্রত্যাশা প্রকাশ করেন। আগামীতে বাংলাদেশ দল আরও বড় সাফল্য অর্জন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহাম্মদ জাহাঙ্গীর মাসুদ উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/এসএমপি/বিপিও/এমএসআই//