২১ বছরেও হয়নি পৌর ভবন, সরকারি বরাদ্দও হারাল ফরিদগঞ্জ পৌরসভা

চাঁদপুর: নিজস্ব ভবন না থাকায় চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা ২০ লাখ টাকার বিশেষ বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অধীনে চলতি ২০২৬–২৭ অর্থ বছরের উন্নয়ন বাজেটে পৌরসভাসমূহের জন্য ‘বিশেষ বরাদ্দ’ উপখাতে বরাদ্দকৃত অর্থ অবমুক্ত করা হয়েছে। ২৯৩টি পৌরসভার মধ্যে ৫১টি পৌরসভা পাচ্ছে ৩০ লাখ টাকা করে। বাকী পৌরসভাগুলো পাবে ২০ লাখ টাকা করে। তবে তার […] The post ২১ বছরেও হয়নি পৌর ভবন, সরকারি বরাদ্দও হারাল ফরিদগঞ্জ পৌরসভা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

২১ বছরেও হয়নি পৌর ভবন, সরকারি বরাদ্দও হারাল ফরিদগঞ্জ পৌরসভা
৯ অক্টোবর, ২০২৬ ১০:০০  

চাঁদপুর: নিজস্ব ভবন না থাকায় চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা ২০ লাখ টাকার বিশেষ বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অধীনে চলতি ২০২৬–২৭ অর্থ বছরের উন্নয়ন বাজেটে পৌরসভাসমূহের জন্য ‘বিশেষ বরাদ্দ’ উপখাতে বরাদ্দকৃত অর্থ অবমুক্ত করা হয়েছে। ২৯৩টি পৌরসভার মধ্যে ৫১টি পৌরসভা পাচ্ছে ৩০ লাখ টাকা করে। বাকী পৌরসভাগুলো পাবে ২০ লাখ টাকা করে। তবে তার মধ্যে ফরিদগঞ্জের নাম নেই। একটি ভবনের অভাবে সরকারি বরাদ্দ হারাতে হলো এই পৌরসভাটিকে।

অর্থ বিভাগের ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন বাজেটে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন পৌরসভাসমূহের পৌর ভবন ও অন্যান্য ভবন, অডিটরিয়াম, ডাকবাংলো, হাটবাজার ও মার্কেটসমূহে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও জাতীয় গ্রিডে তা সরবরাহের লক্ষ্যে সোলার প্যানেল স্থাপনের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারলে স্থানীয় বিদ্যুতের চাহিদা পূরণ হতো।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মেহেদী হাসান মানিক বলেন, ‘ফরিদগঞ্জ পৌরসভার নিজস্ব কোনো ভবন নেই। মূলত সে কারণেই আমরা এই বিশেষ বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছি। যেসব পৌরসভার নিজস্ব ভবন আছে, তারা প্রত্যেকেই এ বরাদ্দ পেয়েছে।’

২০০৫ সালে ফরিদগঞ্জ পৌরসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে এটি ‘ক’ শ্রেণির পৌরসভায় উন্নীত হলেও প্রতিষ্ঠার ২১ বছরেও নিজস্ব ভবন নির্মাণ তো দূরের কথা, জমি অধিগ্রহণ বা ক্রয়ও করা সম্ভব হয়নি। পৌরসভা প্রতিষ্ঠার আগে এটি ছিল ১৩ নম্বর ফরিদগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ। পৌরসভার তথ্যমতে, ডাকবাংলোর কাছে ইউনিয়ন পরিষদের প্রায় চার শতাংশ জমি রয়েছে।

ওই জমি ব্যবহার কিংবা নতুন করে ভূমি অধিগ্রহণের বিষয়ে গত দুই দশকে দায়িত্ব পালন করা কোনো জনপ্রতিনিধি বা সরকারি প্রশাসকই সুনির্দিষ্ট উদ্যোগ নেননি বলে অভিযোগ রয়েছে।

বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের একটি পরিত্যক্ত ভবনে কোনোমতে চলছে ফরিদগঞ্জ পৌরসভার দাফতরিক কার্যক্রম। দীর্ঘ ২১ বছরেও নিজস্ব ভবন নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ না হওয়া এবং এর ফলে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পৌরবাসী।

 

The post ২১ বছরেও হয়নি পৌর ভবন, সরকারি বরাদ্দও হারাল ফরিদগঞ্জ পৌরসভা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.