তরুণদের নেটওয়ার্ক শক্তিশালী ও ব্র্যান্ড কার্যক্রমে সম্পৃক্ততা বাড়াতে রাজধানীর নিকেতনে বিশেষ আয়োজন

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’

  • দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’ মিলনমেলার আয়োজন করেছে ইনফিনিক্স বাংলাদেশ
  • ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, নর্থ সাউথ, ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অ্যাম্বাসেডররা এতে অংশ নেন
  • ভবিষ্যৎ ক্যাম্পেইন পরিকল্পনা বিনিময় ও সাম্প্রতিক প্রচারণায় অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের উপহার প্রদান

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’
১৬ নভেম্বর, ২০২৬ ১৪:৪৮  

তরুণ প্রজন্মের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ বৃদ্ধি, ক্যাম্পাসভিত্তিক নেটওয়ার্ক সুসংহত করা এবং ব্র্যান্ডের উদ্ভাবনী কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’ শীর্ষক এক বিশেষ মিলনমেলার আয়োজন করেছে বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশ। ১৬ নভেম্বর, ২০২৬ সোমবার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, সম্প্রতি রাজধানীর নিকেতনে উৎসবমুখর পরিবেশে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়—ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচিত ক্যাম্পাস অ্যাম্বাসেডররা অংশগ্রহণ করেন।

আয়োজনে ইনফিনিক্স বাংলাদেশের প্রতিনিধিরা অ্যাম্বাসেডরদের সঙ্গে সরাসরি অভিজ্ঞতা ও মতবিনিময় করেন। আলোচনায় অ্যাম্বাসেডরদের দায়িত্ব ও ভূমিকা, সাম্প্রতিক বিভিন্ন ডিজিটাল ও অন-গ্রাউন্ড প্রচারণায় তাঁদের অংশগ্রহণ, চলমান কার্যক্রম এবং আগামী দিনের কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। পাশাপাশি নিজ নিজ ক্যাম্পাসে ব্র্যান্ডটির কার্যক্রম আরও সম্প্রসারিত করতে শিক্ষার্থীরা তাঁদের সৃজনশীল মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

মিলনমেলায় উপস্থিত ছিলেন ইনফিনিক্স বাংলাদেশের কমিউনিটি বিভাগের প্রধান রেনজুন লিউ, সহকারী ব্যবস্থাপক ফারহান মেসবাহ এবং জুনিয়র এক্সিকিউটিভ তানভীর আলী খান। তাঁরা সাম্প্রতিক প্রচারণাগুলোতে অ্যাম্বাসেডরদের সক্রিয় অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ কার্যক্রমে শিক্ষার্থীদের জন্য সম্ভাব্য নতুন সুযোগ ও দিকনির্দেশনা নিয়ে কথা বলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাম্প্রতিক ক্যাম্পেইনগুলোতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। ইনফিনিক্স কর্তৃপক্ষ মনে করছে, ‘কানেক্ট’ আয়োজনটি শিক্ষার্থীদের নতুন আইডিয়াকে উৎসাহিত করার পাশাপাশি ব্র্যান্ড ও তরুণ সমাজের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।

//ডিবিটেক/ ইএইচএম/এসএমপি/এমভিএনও//