গ্যাজেট অ্যান্ড গিয়ারের হাত ধরে উন্মোচন

বাংলাদেশের বাজারে সনির নতুন দুটি হেডফোন

  • বাংলাদেশের বাজারে ডব্লিউএইচ-সিএইচ৫৩০ ও ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন মডেলের দুটি ওয়্যারলেস হেডফোন এনেছে সনি
  • হালকা গড়নের সিএইচ৫৩০ মডেলে ৫৫ ঘণ্টা এবং সিএইচ৭৩০এন মডেলে ৫০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে
  • গ্যাজেট অ্যান্ড গিয়ারে হেডফোন দুটি কেনায় বিশেষ মূল্যছাড় ও শূন্য শতাংশ ইএমআই সুবিধা থাকছে

বাংলাদেশের বাজারে সনির নতুন দুটি হেডফোন
১৯ নভেম্বর, ২০২৬ ১৪:৪১  

জাপানের বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান সনি এবং দেশের অন্যতম শীর্ষ রিটেইল প্রতিষ্ঠান গ্যাজেট অ্যান্ড গিয়ারের (জি অ্যান্ড জি) যৌথ উদ্যোগে বাংলাদেশের বাজারে উন্মোচিত হলো সনির নতুন দুটি ওয়্যারলেস হেডফোন। ১৯ নভেম্বর,বৃহস্পতিবার রাজধানীর বনানী ১১ নম্বর রোডে অবস্থিত গ্যাজেট অ্যান্ড গিয়ারের আউটলেটে প্রেস লঞ্চের মাধ্যমে 'ডব্লিউএইচ-সিএইচ৫৩০' (WH-CH530) এবং 'ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন' (WH-CH730N) মডেলের হেডফোন দুটি আনুষ্ঠানিকভাবে বাজারজাতকরণের ঘোষণা দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ কান্ট্রি হেড জশোয়া কোয়েক এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং তাসরিফ খালেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে জশোয়া কোয়েক জানান, সনি সিএইচ৫৩০ মডেলের হেডফোনটি মূলত এন্ট্রি লেভেলের এবং তরুণ ও শিক্ষার্থীদের কথা মাথায় রেখে তৈরি করা হলেও সব বয়সের মানুষই এটি ব্যবহার করতে পারবেন। তিনি বলেন, “বাংলাদেশের বাজারে নতুন মডেলের হেডফোন দুটি উন্মোচন করতে পেরে আমরা গর্বিত। বিভিন্ন রঙের হেডফোনটি নারী ও পুরুষ উভয় ব্যবহারকারীর কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে। পাশাপাশি এর দামও বেশ সাশ্রয়ী।”

অনুষ্ঠানে জানানো হয়, দৈনন্দিন ব্যবহারের উপযোগী হালকা গড়নের অন-ইয়ার হেডফোন ডব্লিউএইচ-সিএইচ৫৩০-এর ওজন মাত্র ১৫০ গ্রাম। একবার পূর্ণ চার্জে এটি টানা ৫৫ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়। ফোনকলের সময় সুস্পষ্ট শব্দ নিশ্চিত করতে এতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর শব্দনিয়ন্ত্রণ (AI-powered noise reduction) প্রযুক্তি এবং একই সময়ে দুটি ডিভাইসে সংযুক্ত থাকার জন্য ব্লুটুথ মাল্টিপয়েন্ট সুবিধা রয়েছে। ছয়টি আকর্ষণীয় রঙে বাজারে আসা এই মডেলটির দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৯৯৯ টাকা।

অন্যদিকে, ভাঁজ করে রাখার সুবিধাসম্পন্ন ওভার-ইয়ার হেডফোন ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন মডেলটিতে সনির ডুয়াল নয়েজ সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে আশপাশের অবাঞ্ছিত শব্দ কমিয়ে আনে। পাশাপাশি এতে অ্যাম্বিয়েন্ট সাউন্ড মোড থাকায় হেডফোন কানে থাকা অবস্থাতেও চারপাশের পরিবেশের শব্দ শোনা যায়। নয়েজ ক্যানসেলেশন চালু রেখে একবার চার্জে এটি সর্বোচ্চ ৫০ ঘণ্টা পর্যন্ত চলে এবং দ্রুত চার্জিং সুবিধার কারণে মাত্র তিন মিনিট চার্জে এক ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়। পাঁচটি রঙে বাজারে আসা এই হেডফোনটির দাম ধরা হয়েছে ১৮ হাজার ৯৯৯ টাকা।

গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং তাসরিফ খালেদ জানান, ডব্লিউএইচ-সিএইচ৫৩০ মডেলটি কিনলে ৫০০ টাকা ছাড় অথবা ছয় মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা এবং ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন মডেলে ২ হাজার টাকা ছাড় অথবা ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা পাওয়া যাবে। উভয় মডেলের সঙ্গেই ১২ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবা থাকছে। বাংলাদেশে সনির অডিও পণ্যের অফিশিয়াল রিটেইলার হিসেবে হেডফোন দুটি এখন গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব বিক্রয়কেন্দ্র ও ওয়েবসাইটে (gadgetandgear.com) পাওয়া যাচ্ছে।

//ডিবিটেক/আইএইচ/এসএমপি/এমআইএসটি//