মাইগভে অভিবাসন ঋণে বড় সাফল্য
মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার ঋণ অনুমোদন
- মাইগভে ১০ হাজারের বেশি আবেদন; অনুমোদনে লাগছে ৩-৪ দিন
- ৯ শতাংশ সুদে সর্বোচ্চ ৩ লাখ টাকা ঋণ দিচ্ছে ব্যাংক
- ডিজিটাল সেবার ফলে আবেদনকারীদের সময় ও খরচ কমেছে ৫০%
বিদেশগামী কর্মীদের জন্য সরকারি ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘মাইগভ’-এর মাধ্যমে অভিবাসন ঋণসেবা চালুর পর প্রায় এক বছরে ২০০ কোটি টাকার বেশি ঋণ অনুমোদন করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক
২১ নভেম্বর, শনিবার এটুআই সূত্রে প্রকাশ, এই সেবার আওতায় বিদেশযাত্রায় কর্মীর প্রকৃত ব্যয় যাচাই-বাছাই করে ৯ শতাংশ সুদে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে
এ বিষয়ে এটুআই এর কমিউনিকেশন অ্যান্ড এক্সটার্নাল রিলেশন এক্সপার্ট মোঃ রিফাত ইসলাম জানান, আগে অভিবাসন ঋণের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে আবেদনকারীদের একাধিকবার ব্যাংকের শাখায় যেতে হতো, যা সময়, অর্থ ও ভোগান্তির কারণ ছিল
প্রবাসী কল্যাণ ব্যাংক কর্তৃপক্ষের প্রকাশিত জরিপ অনুযায়ী, ডিজিটাল পদ্ধতিতে ঋণসেবা চালুর ফলে আবেদনকারীদের সময়, যাতায়াত ও আবেদনসংক্রান্ত ব্যয় ৫০ শতাংশ করে কমেছে
মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে এবং এটুআইয়ের কারিগরি সহায়তায় পরিচালিত হচ্ছে সমন্বিত সরকারি ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘মাইগভ’
//ডিবিটেক/এরআরআই/ডিআরই/এফওইডি//





