এআই কনটেন্ট শনাক্তে টিকটকে নতুন ফিচার

এআই কনটেন্ট শনাক্তে টিকটকে নতুন ফিচার
৪ ডিসেম্বর, ২০২৫ ০০:৫৩  

প্ল্যাটফর্মে এআই দিয়ে তৈরি কনটেন্ট সনাক্ত ও নিয়ন্ত্রণ করতে অ্যাপে নতুন কিছু আপডেট এনেছে টিকটক। এজন্য টিকটকের ম্যানেজ টপিকসফিচারে নতুন একটি সেটিং পরীক্ষামূলকভাবে চালু হবে। এই সেটিং ব্যবহার করে ইউজাররা নিজেদের ফর ইউফিডে এআই কনটেন্ট কতটা দেখতে চান তা ঠিক করতে পারবেন। এই টুলটি কনটেন্ট পার্সোনালাই্জড করতেও সাহায্য করবে।

এআই দিয়ে তৈরি ভিডিও শনাক্ত করার জন্য ক্রিয়েটর লেবেল, এআই শনাক্তকরণ মডেল এবং সি২পিএ কনটেন্ট ক্রেডেনশিয়ালস ব্যবহার করা হয় টিকটকে এবার অ্যাপটি ইনভিজিবল ওয়াটার মার্কিংনামের একটি নতুন পদ্ধতি পরীক্ষা করছে। এই ইনভিজিবল বা অদৃশ্য ওয়াটারমার্কিং একটি বাড়তি সুরক্ষার ধাপ যুক্ত করবে। এই ওয়াটারিমার্কটি শুধু টিকটক শনাক্ত করতে পারে। এমনকি ভিডিও এডিট বা রি-পোস্ট করলেও এটি মুছে ফেলা কঠিন হবে। 

এআই এডিটর প্রো এর মতো টিকটকের টুলগুলো দিয়ে তৈরি এআই ভিডিও এবং সি২পিএ কনটেন্ট ক্রেডেনশিয়ালস সহ আপলোড করা কনটেন্টে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই অদৃশ্য ওয়াটারমার্ক যুক্ত করা শুরু হবে।

ছোট ভিডিও’র এই সোশ্যাল প্লাটফর্ম জানিয়েছে, এআই সম্পর্কে শেখাতে টিকটক ২০ লাখ ডলারের একটি এআই লিটারেসি ফান্ডতৈরি করেছে। এই তহবিলের সাহায্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা শিক্ষামূলক কনটেন্ট তৈরি করবেন। এই কনটেন্টগুলোর মাধ্যমে এআই কীভাবে কাজ করে, এবং এআই দিয়ে বানানো কনটেন্ট কীভাবে চিনতে হয় তা শেখানো হবে। মিডিয়া লিটারেসি, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং টিকটকের ফিচার সম্পর্কে সচেতনতা বাড়াতে ১২টিরও বেশি দেশের সহযোগীরা বিভিন্ন টুল তৈরি করবেন।

ডিবিটেক/কেই/ইআই