মোবাইল ইমেজিংয়ে নতুন অধ্যায়
ফ্লাগশিপ ক্যামেরা নিয়ে শিগগিরই আসছে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স
- ট্রিপল ২০০ মেগাপিক্সেল ট্রু-টু-লাইফ ক্যামেরা ও হ্যাসেলব্লাড যৌথ সমন্বয়ে গঠিত
- কম্পিউটেশনাল ফটোগ্রাফির জন্য যুক্ত হয়েছে লুমো ট্রু ইমেজ ইঞ্জিন সল্যুশন
- মেটালিক অ্যাকসেন্ট ও ওয়ান-পিস স্কাল্পটেড গ্লাস ডিজাইনে তৈরি প্রিমিয়াম স্মার্টফোন
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদের আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’-এর মাধ্যমে স্মার্টফোন ফটোগ্রাফির পরবর্তী প্রজন্ম নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এর পূর্বসূরি অপো ফাইন্ড এক্স৯ প্রো এমকেবিএইচডিয়ের ২০২৫ স্মার্টফোন অ্যাওয়ার্ডসে সেরা ক্যামেরার পুরস্কার অর্জন করেছিল। সেই বৈশ্বিক স্বীকৃতির ওপর ভিত্তি করে তৈরি এই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি মোবাইল ইমেজিংয়ে অপোর ধারাবাহিক অগ্রগতির আরেকটি মাইলফলক হতে চলেছে।
কিংবদন্তি ক্যামেরা ব্র্যান্ড হ্যাসেলব্লাডের সঙ্গে যৌথ সমন্বয়ে তৈরি এই ডিভাইসে ট্রিপল ২০০ মেগাপিক্সেল ট্রু-টু-লাইফ ক্যামেরা যুক্ত করা হয়েছে, যা পেশাদার ইমেজিংয়ের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। ক্যামেরার এই অগ্রগতির সাথে যুক্ত হয়েছে অপোর পরবর্তী প্রজন্মের কম্পিউটেশনাল ফটোগ্রাফি সল্যুশন ‘লুমো ট্রু ইমেজ ইঞ্জিন’। এটি ইমেজ প্রসেসিংয়ে আরও প্রাকৃতিক ও নিখুঁত আউটপুট নিশ্চিত করবে এবং ভিডিওগ্রাফির ক্ষেত্রেও বিশেষ সম্ভাবনা তৈরি করবে।
ডিজাইনের দিক থেকেও ফোনটিতে আনা হয়েছে নান্দনিক পরিবর্তন। প্রিমিয়াম উপাদান ও সুচিন্তিত কারুকার্যের সমন্বয়ে গঠিত এই ফ্লাগশিপ ফোনটি ফাইন্ড এক্স সিরিজের মিনিমালিস্ট ডিজাইন দর্শনকে বজায় রেখেছে। ক্লাসিক ক্যামেরা থেকে অনুপ্রাণিত হয়ে এর পরিশীলিত ক্যামেরা ডিটেইলিং, মার্জিত মেটালিক অ্যাকসেন্ট এবং ওয়ান-পিস স্কাল্পটেড গ্লাস গঠন একটি স্বতন্ত্র ফ্ল্যাগশিপ নান্দনিকতা ফুটিয়ে তুলেছে। খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে এই ডিভাইসটি উন্মোচন করা হবে বলে জানিয়েছে অপো।
//ডিবিটেক/ওএমএনএ/এসসিডিআরই/এফওইডি//





