জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, সাংবাদিক সূর্য্যসহ শতাধিক নেতাকর্মী আটক
ঢাকা: রাজধানীর গুলিস্তান থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ জাসদের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পল্টন থানা পুলিশ। পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম বলেন, গুলিস্তান এলাকায় জাসদের ব্যানারে ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। এসময় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখানে থাকা সকলকে আটক […] The post জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, সাংবাদিক সূর্য্যসহ শতাধিক নেতাকর্মী আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertain

ঢাকা: রাজধানীর গুলিস্তান থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ জাসদের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পল্টন থানা পুলিশ।
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম বলেন, গুলিস্তান এলাকায় জাসদের ব্যানারে ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। এসময় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখানে থাকা সকলকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
জানা যায়, গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পেছনে জাসদের কেন্দ্রীয় কার্যালয়। সেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। এসময় আবু জাফর সুর্য্য সেখানে উপস্থিত ছিলেন। বাইরে থেকে স্থানীয় লোকজন তাদের প্রথমে বাঁধা দিয়ে ব্যারিকেড দিয়ে রাখে। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে অভিযান চালায়।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য্যসহ শতাধিক নেতাকর্মীকে পুলিশ ভ্যানে তুলে থানায় নেওয়া হয়েছে।
The post জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, সাংবাদিক সূর্য্যসহ শতাধিক নেতাকর্মী আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





