মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুর ও লুটপাট: শাস্তি দাবি জামায়াত আমিরের

ঢাকা: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। ডা. শফিকুর রহমান লিখেছেন, মধ্যরাতে মুখোশ পরা দুই […] The post মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুর ও লুটপাট: শাস্তি দাবি জামায়াত আমিরের first appeared on Sarabangla | Breaking News | Sports

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুর ও লুটপাট: শাস্তি দাবি জামায়াত আমিরের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০০  

ঢাকা: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

ডা. শফিকুর রহমান লিখেছেন, মধ্যরাতে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট চালানোর পর সেটি গুঁড়িয়ে দেয়। রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে দিয়ে সেখানে রহস্যজনক একটি সাইনবোর্ডও টানিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জামায়াত আমির প্রশ্ন তোলেন, ‘কোথায় প্রশাসন, কোথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী?’

তিনি বলেন, এর পেছনে কারা রয়েছে, তা আর মোটেই অস্পষ্ট নয়। তাদের পেটের ক্ষুধা কোনোভাবেই নিবারণ হচ্ছে না। তারাই জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার এই সুযোগটিকে নিশ্চিহ্ন করে দিয়েছে। সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করছে, অন্যদিকে চলছে এই খেলা।

তিনি প্রশ্ন রাখেন, ‘আর কত দিন এ ধরনের খেলা চলবে?’

স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের অবশ্যই খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান জামায়াত আমির। তা না হলে একসময় জনগণের হাতেই তাদের শাস্তি পেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে মধ্যরাতে রাজধানীর মিরপুর ১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

The post মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুর ও লুটপাট: শাস্তি দাবি জামায়াত আমিরের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.