ভ্রমণ, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সেবায় মিলবে বিশেষ সুবিধা

রবি এলিটে বাড়ল পার্টনার, ছাড় ৭৫%

  • রবি এলিট প্রোগ্রামে নতুন ২৪টি ব্র্যান্ড যুক্ত হয়েছে
  • বিভিন্ন পণ্য ও সেবায় গ্রাহকরা সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড় পাবেন
  • ভ্রমণ, ইলেকট্রনিকস, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দৈনন্দিন সেবায় বাড়ল সুবিধা

রবি এলিটে বাড়ল পার্টনার, ছাড় ৭৫%
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০১  

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬: গ্রাহকদের জন্য সুবিধার পরিধি বাড়াতে রবি এলিট কর্মসূচির অংশীদার নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে রবি অ্যাক্সিয়াটা পিএলসি। নতুন অংশীদারদের মাধ্যমে বিভিন্ন পণ্য ও সেবায় সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় ও সুবিধা পাবেন এলিট গ্রাহকেরা।

সম্প্রসারিত অংশীদার নেটওয়ার্কে ভ্রমণ ও আবাসন, জীবনযাপন, ইলেকট্রনিক পণ্য, পোশাক, শিক্ষা, যাতায়াত, স্বাস্থ্যসেবা এবং দৈনন্দিন প্রয়োজনীয় সেবার বিভিন্ন প্রতিষ্ঠান যুক্ত হয়েছে।

নতুন অংশীদারদের মধ্যে রয়েছে অ্যাপল গ্যাজেটস, বেলমন্টে ফেব্রিকস লিমিটেড, বেলমন্টে মার্ট, কেক স্টোরিজ, ক্যাজুয়াল পার্ক, ইএনটি কেয়ার সেন্টারস অ্যান্ড হিয়ারিং কেয়ার সেন্টারস, হলিডে ইন ঢাকা সিটি সেন্টার, ইনোভেট, কই দ্য বাংলাদেশ লিমিটেড, লে কুপার, লোট্টো, মানাবে, ম্যাক্সিমাস একাডেমি লিমিটেড, ম্যাক্সিমাস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন, মেট্রো মার্ট, প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট, পিকাবু, র‌্যাংগস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রেমন্ড কালেকশন লিমিটেড, সিগাল হোটেল অ্যান্ড রিসোর্ট, টপ ম্যান, ট্রিপবুকিং লিমিটেড, ট্রাক লাগবে লিমিটেড এবং ভিশন এম্পোরিয়াম।

রবি জানিয়েছে, বিভিন্ন শিল্প ও সেবাখাতের প্রতিষ্ঠান যুক্ত হওয়ায় রবি এলিট কর্মসূচির সুবিধার পরিধি আরও বিস্তৃত হয়েছে। এতে গ্রাহকেরা পণ্য ও সেবা বেছে নেওয়ার ক্ষেত্রে আরও বেশি সুযোগ ও সুবিধা পাবেন।

সম্প্রসারিত অংশীদার নেটওয়ার্কের মাধ্যমে এলিট গ্রাহকেরা উন্নত প্রযুক্তিপণ্য, পোশাক, স্বাস্থ্যসেবা ও শিক্ষা-সংশ্লিষ্ট সুবিধার পাশাপাশি হোটেলে অবস্থান, ভ্রমণসেবা, খুচরা কেনাকাটা এবং যাতায়াতসেবা গ্রহণ করতে পারবেন। এ ছাড়া শিক্ষা ও বিদেশে অভিবাসন-সংক্রান্ত সহায়তা, পারিবারিক কেনাকাটা, অবসর ও ভ্রমণসেবার সুবিধাও পাওয়া যাবে।

রবি এলিট কর্মসূচির আওতায় ক্রমবর্ধমান অংশীদার নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকেরা সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় ও বিভিন্ন সুবিধা পাওয়ার সুযোগ পান। রবি বলছে, কর্মসূচিটির লক্ষ্য গ্রাহকের দৈনন্দিন জীবনকে আরও সুবিধাজনক করতে বিভিন্ন পুরস্কার ও অভিজ্ঞতাভিত্তিক সুবিধা দেওয়া।
//ডিবিটেক/এসবিপি/এমআইএস/এসএমই//