উদীয়মান বাজারে আন্তর্জাতিক স্বীকৃতি
সার্ভার ব্যবসায় ডেলের সেরা পার্টনার স্মার্ট টেকনোলজিস
- ডেল টেকনোলজিসের ২০২৬ অর্থবছরের সেরা কোর সার্ভার পার্টনার পুরস্কার পেল স্মার্ট টেকনোলজিস
- থাইল্যান্ডের ফুকেটে ডেল টেকনোলজিসের দক্ষিণ এশীয় পার্টনার সম্মেলনে পুরস্কারটি দেওয়া হয়
- বাংলাদেশের গ্রাহক, অংশীদার ও কর্মীদের অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কারটি উৎসর্গ করেছেন স্মার্ট এমডি
বাংলাদেশে প্রাতিষ্ঠানিক তথ্যপ্রযুক্তি অবকাঠামো উন্নয়ন ও উচ্চক্ষমতাসম্পন্ন সার্ভার সমাধান সরবরাহে অবদানের স্বীকৃতি পেয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ডেল টেকনোলজিসের ২০২৬ অর্থবছরের ‘কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার—ইমার্জিং মার্কেটস’ পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানটি। সার্ভার ব্যবসায় অসাধারণ কর্মদক্ষতা ও অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।
২১ অক্টোবর, বুধবার, থাইল্যান্ডের ফুকেটের ম্যারিয়ট রিসোর্ট অ্যান্ড স্পা, মার্লিন বিচে আয়োজিত ডেল টেকনোলজিস সাউথ এশিয়া পার্টনার সামিট ২০২৬ সম্মেলনে পুরস্কারটি হস্তান্তর করা হয়। এ অর্জন স্মার্ট টেকনোলজিসের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এটি বাংলাদেশের গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের সার্ভার অবকাঠামো ও উন্নত তথ্যপ্রযুক্তি সমাধান সরবরাহে প্রতিষ্ঠানটির ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।
অনুষ্ঠানে ডেল টেকনোলজিসের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উদীয়মান বাজার বিভাগের ব্যবস্থাপনা পরিচালক চিন ওয়াহ মাক, পণ্য ও সমাধান বিক্রয় বিভাগের জ্যেষ্ঠ পরিচালক লুকাস সল্টার এবং ডেল বাংলাদেশ চ্যানেল বিক্রয় বিভাগের পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার তামজিদ আজাদ পার্থ।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক আবু মোস্তফা চৌধুরী সুজন।
পুরস্কার অর্জনের পর কৃতজ্ঞতা প্রকাশ করে মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, ডেল টেকনোলজিসের কাছ থেকে এ মর্যাদাপূর্ণ স্বীকৃতি পাওয়া স্মার্ট টেকনোলজিসের জন্য অত্যন্ত সম্মানের। তিনি বাংলাদেশের সব মূল্যবান গ্রাহকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। গ্রাহকেরা ডেল সার্ভার ও প্রতিষ্ঠানের এন্টারপ্রাইজ সমাধানের ওপর আস্থা রেখে আসছেন।
তিনি আরও জানান, এ স্বীকৃতি গ্রাহক, ব্যবসায়িক অংশীদার এবং প্রতিষ্ঠানের নিবেদিতপ্রাণ কর্মীদের প্রাপ্য। তাঁদের ধারাবাহিক সহযোগিতা, আস্থা ও অঙ্গীকারের কারণেই এ অর্জন সম্ভব হয়েছে।
এ পুরস্কার বাংলাদেশের সার্ভার বাজারে ডেল টেকনোলজিসের ব্যবসা সম্প্রসারণে স্মার্ট টেকনোলজিসের ভূমিকা তুলে ধরেছে। একই সঙ্গে বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য ও উচ্চক্ষমতাসম্পন্ন প্রাতিষ্ঠানিক তথ্যপ্রযুক্তি অবকাঠামোর প্রাপ্যতা জোরদারে প্রতিষ্ঠানটির অবদানকে স্বীকৃতি দিয়েছে।
ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দ্রুত ডিজিটাল রূপান্তর, তথ্যনির্ভর কার্যক্রম ও আধুনিক তথ্যপ্রযুক্তি অবকাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত কাজ, ব্যবসায়িক অ্যাপ্লিকেশন, তথ্য ব্যবস্থাপনা এবং নিরাপদ ডিজিটাল সেবা পরিচালনায় এন্টারপ্রাইজ সার্ভার অপরিহার্য হয়ে উঠেছে।
ডেল টেকনোলজিসের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে তাদের পরিবর্তনশীল ব্যবসায়িক চাহিদা অনুযায়ী এন্টারপ্রাইজ কম্পিউটিং সমাধান দিয়ে সহায়তা করছে।
ডেল বাংলাদেশের চ্যানেল বিক্রয় বিভাগের পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার তামজিদ আজাদ পার্থ জানান, এ আন্তর্জাতিক স্বীকৃতি ডেল টেকনোলজিসের সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করা, গ্রাহকদের জন্য মূল্য সংযোজন এবং বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের বিকাশে অবদান রাখার ক্ষেত্রে স্মার্ট টেকনোলজিসের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।
//ডিবিটেক/এসএমআরএম/এসএমই/এফওইডি//





