উল্লাপাড়ায় নৌকাবাইচে মাঝিদের মধ্যে সংঘর্ষ, আহত ১২

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী পানসি নৌকাবাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে দুই নৌকার মাঝিদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ফুলজোড় নদীতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেল […] The post উল্লাপাড়ায় নৌকাবাইচে মাঝিদের মধ্যে সংঘর্ষ, আহত ১২ first appeared on Sarabangla | Breaking News | Sports

উল্লাপাড়ায় নৌকাবাইচে মাঝিদের মধ্যে সংঘর্ষ, আহত ১২
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০০  

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী পানসি নৌকাবাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে দুই নৌকার মাঝিদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ফুলজোড় নদীতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেল ৫টার দিকে ফুলজোড় নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা চলছিল। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলো নদীর বুক চিরে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছিল। এ সময় দুটি নৌকা পাশাপাশি চলে আসে। একপর্যায়ে একটি নৌকা অপর নৌকার সঙ্গে ধাক্কা লাগার মতো অবস্থায় চাপ সৃষ্টি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ ঘটনায় পেছনে থাকা নৌকার মাঝিরা আপত্তি জানান। বিষয়টি নিয়ে দুই নৌকার মাঝিদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে উত্তেজনা বাড়লে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় নৌকার কয়েকজন মাঝি ও সংশ্লিষ্ট ব্যক্তি আহত হন।

ঘটনার পর নৌকাবাইচের পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নৌকাবাইচের মতো ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় এ ধরনের সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রতিযোগিতা চলাকালে নৌকার মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং অংশগ্রহণকারীদের মধ্যে শৃঙ্খলা নিশ্চিত করার দাবি জানিয়েছেন অনেকে।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, নৌকাবাইচে সংঘর্ষের বিষয়টি কিছুক্ষণ আগে জানতে পেরেছি। ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।

The post উল্লাপাড়ায় নৌকাবাইচে মাঝিদের মধ্যে সংঘর্ষ, আহত ১২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.