১২০ হার্টজ ডিসপ্লে ও ৫১১২ জিবি সমর্থিত স্মাটফোন

৭০০০ এমএএইচ ব্যাটারির হেলিও ৬৫ ফোন উন্মোচন

  • হেলিও ৬৫ হ্যান্ডসেটে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে
  • ডিভাইসটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ১২০ হার্টজ ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা
  • অ্যান্ড্রয়েড ১৬ চালিত স্মার্টফোনটির বাজারমূল্য ২১,৯৯৯ টাকা নির্ধারিত করা হয়েছে

৭০০০ এমএএইচ ব্যাটারির হেলিও ৬৫ ফোন উন্মোচন
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০২  

শক্তিশালী ব্যাটারি ও উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে সমন্বয়ে নতুন স্মার্টফোন দেশের বাজারে উন্মোচন করেছে মোবাইল ব্র্যান্ড হেলিও। রবিবার (২৫ অক্টোবর ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২১,৯৯৯ টাকা মূল্যের  ‘হেলিও ৬৫’ বিক্রির ঘোষণা দেওয়া হয়।

পরিবেশিত তথ্য অনুযায়ী, ডিভাইসটির প্রধান আকর্ষণ এর ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার দীর্ঘস্থায়ী ব্যাটারি, যা টাইপ-সি পোর্টের মাধ্যমে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সম্পূর্ণ চার্জ হতে এটি প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট সময় নেয়। পাশাপাশি অন্য ডিভাইস চার্জ দেওয়ার জন্য এতে ১০ ওয়াট রিভার্স ওয়ার্ড চার্জিং সুবিধা রাখা হয়েছে।

হ্যান্ডসেটটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির এফএইচডি প্লাস আইপিএস পাঞ্চ-হোল ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮০০ নিটস পিক ব্রাইটনেস সমর্থন করে। স্থায়িত্ব বাড়াতে ডিসপ্লেতে আয়রন গার্ড ও পান্ডা গ্লাস সুরক্ষা ব্যবহার করা হয়েছে। প্রসেসর হিসেবে এতে রয়েছে ১২ ন্যানোমিটারের ইউনিসক T7250 অক্টা-কোর চিপসেট। ফোনটিতে ৮ জিবি প্রাতিষ্ঠানিক র‍্যামের পাশাপাশি ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম যুক্ত করে মোট ১৬ জিবি পর্যন্ত র‍্যাম ব্যবহার করা যাবে। ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) ও এফ/১.৮ অ্যাপারচারসহ ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ডিভাইসটিতে আইপি৬৪ (IP64) ডাস্ট ও স্প্ল্যাশ রেজিস্ট্যান্স রেটিং, এনএফসি (NFC), সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক এবং স্টেরিও ডুয়াল স্পিকার অন্তর্ভুক্ত রয়েছে।

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চালিত এই ফোনে অ্যান্ড্রয়েড ১৭ আপগ্রেড সুবিধা পাওয়ার কথা বলা হয়েছে। কসমিক নেভি ব্লু, ম্যাগনেটিক অ্যাশ এবং সিল্ক গ্রিন—এই তিন রঙে পাওয়া যাওয়া ৯.১ মিমি পুরুত্ব ও ২২৫ গ্রাম ওজনের ফোনটিতে ১৫ মাসের ওয়ারেন্টি এবং বিশেষ গ্রামীণফোন ডেটা বান্ডেল অফার দেওয়া হচ্ছে।

//ডিবিটেক/এমএআরএস/এসএমই/এমআইএসটি//