অবদানের স্বীকৃতিস্বরূপ ইউসিবি ফিনটেকের ওমরাহ প্যাকেজ প্রদান
‘স্বপ্নের ওমরাহ ২০২৬’ ক্যাম্পেইনে ৩ ডিস্ট্রিবিউটরকে পুরস্কৃত করল উপায়
- ইউসিবি ফিনটেকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘উপায়’ (upay) তাদের ‘স্বপ্নের ওমরাহ ২০২৬’ ক্যাম্পেইনের তিন বিজয়ী ডিস্ট্রিবিউশন পার্টনারকে ওমরাহ প্যাকেজ প্রদান করেছে
- ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত এই ক্যাম্পেইনের বিজয়ীরা হলেন বগুড়ার মো. আবু সেলিম রেজা ও মো. আবু মুসা এবং যশোরের মো. তানবীর হাসান
- ঢাকায় উপায়ের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের সংবর্ধনা ও শুভকামনা জানানো হয়
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘উপায়’ (upay) তাদের ‘স্বপ্নের ওমরাহ ২০২৬’ ক্যাম্পেইনের আওতায় তিনজন ডিস্ট্রিবিউশন পার্টনারকে ওমরাহ প্যাকেজ পুরস্কার হিসেবে প্রদান করেছে।
৩ নভেম্বর, মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে পার্টনারদের অসামান্য অবদানের স্বীকৃতি জানাতে এ পুরস্কার প্রদানের কথা জানানো হয়।
২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশব্যাপী এই ক্যাম্পেইনটি পরিচালিত হয়। দেশের প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে উপায়ের ফিনটেক সেবা পৌঁছে দিতে কর্মরত ডিস্ট্রিবিউশন পার্টনারদের পরিশ্রম ও আন্তরিকতার মূল্যায়নে এই উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। উক্ত ক্যাম্পেইনে বিজয়ী তিনজন পার্টনার হলেন বগুড়ার মো. আবু সেলিম রেজা ও মো. আবু মুসা এবং যশোরের মো. তানবীর হাসান।
ঢাকায় উপায়ের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপায়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত থেকে বিজয়ীদের অভিনন্দন জানান এবং তাঁদের আসন্ন ওমরাহ পালনের জন্য শুভকামনা জ্ঞাপন করেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ব্যবসা সম্প্রসারণের মূল অংশীদার হিসেবে ডিস্ট্রিবিউশন পার্টনারদের সঙ্গে পারস্পরিক আস্থা ও দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
//ডিবিটেক//কেএইচআই/এসএমই/এমভিএনও//





