প্রথম দিনেই ফ্রিজ কিনে সম্পূর্ণ ঘর সাজানোর উপহার পেলেন খুলনার শতরূপা বিশ্বাস
ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু: মিলছে ঘরভর্তি পণ্য ফ্রি ও বিদেশ ভ্রমণের সুযোগ
- ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যানে মিলবে বিশেষ অফার
- ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ঘরভর্তি উপহার, ক্যাশব্যাক ও আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ
- ওয়্যারেন্টি ও দ্রুত বিক্রয়োত্তর সেবা ডিজিটালাইজড করতে গ্রাহক তথ্যভাণ্ডার গড়ছে ওয়ালটন
আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ইলেকট্রনিক্স জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটনের বহুল প্রতীক্ষিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। ক্রেতাদের বাড়তি সুবিধা দিতে এবারের সিজনে ঘোষণা করা হয়েছে বিশেষ ‘ওয়ালটন হাউসফুল অফার’। এর আওতায় ওয়ালটন ফ্রিজ, টেলিভিশন, এয়ারকন্ডিশনার, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি সিলিং ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই মিলছে আস্ত ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার সুযোগ। এছাড়া ক্যাশব্যাক, নিশ্চিত উপহারসহ রয়েছে আন্তর্জাতিক বিদেশ ভ্রমণের সুযোগ। এই অফার চলবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনেই (১৭ অক্টোবর ২০২৬) খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা থেকে একটি ফ্রিজ কিনে প্রথম বিজয়ী হিসেবে ঘরভর্তি উপহার পেয়েছেন গৃহিণী শতরূপা বিশ্বাস। তার পাওয়া উপহারের তালিকায় রয়েছে—আরেকটি ফ্রিজ, এয়ারকন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, এলইডি লাইট, রুম হিটার, স্মার্টফোন এবং আধুনিক সাউন্ডবারসহ নিত্যপ্রয়োজনীয় বহু গৃহস্থালি পণ্য।
অনুষ্ঠানে ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এসএম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এসএম আশরাফুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর এসএম মাহবুবুল আলম। উদ্বোধনী বক্তব্যে এসএম শামছুল আলম পণ্যের সর্বোচ্চ গুণগত মান ও সেবার উৎকর্ষ বজায় রাখার ওপর জোর দেন।
ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এসএম মাহবুবুল আলম বলেন, গ্রাহকদের দীর্ঘদিনের আস্থাই তাদের পথচলার মূল প্রেরণা। সেই আস্থার প্রতি সম্মান জানিয়ে সিজন-২৫-এ ঘরভর্তি উপহার ও বিদেশ ভ্রমণের মতো বিশেষ সুযোগ রাখা হয়েছে। তাই মাঠ পর্যায়ে গ্রাহক নিবন্ধন ও উপহার বণ্টনের প্রতিটি ধাপে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা অনুমোদিত ডিলার শোরুম থেকে নির্দিষ্ট পণ্য কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং পণ্যের বারকোড দিয়ে ডিজিটাল সিস্টেমে নিবন্ধন করা হবে। এরপর তাৎক্ষণিক অটোমেটেড ফিরতি বার্তার (এসএমএস) মাধ্যমে ক্রেতাদের উপহারের বিষয়টি নিশ্চিত করা হবে। মূলত ওয়্যারেন্টি কার্ড হারিয়ে গেলেও নিজস্ব সার্ভারের মাধ্যমে দ্রুত ও অনলাইনভিত্তিক বিক্রয়োত্তর সেবা দিতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে ওয়ালটন; যার অংশ হিসেবে গ্রাহকদের উৎসাহিত করতে এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ালটন প্লাজার এমডি মো. রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান জাকির এবং ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম। এ সময় সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহজালাল হোসেন লিমন এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ডব্লিউপিআর/এমএসআই/এসএমপি//





