ফ্রিজ, টিভি, এসি ও সিলিং ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই মেগা উপহার
মার্সেলে মিলছে ঘরভর্তি পণ্য ফ্রি ও বিদেশ ভ্রমণের সুযোগ
- ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নির্দিষ্ট মার্সেল পণ্য ক্রয়ে ক্যাশব্যাক ও নিশ্চিত উপহারের সুবিধা।
- রেজিস্ট্রেশন সম্পন্ন করলেই স্বয়ংক্রিয় কম্পিউটারের মাধ্যমে উপহার নির্ধারণ ও তাৎক্ষণিক এসএমএস।
- ওয়ান-স্টপ ও পেপারলেস বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে নিজস্ব সার্ভারে তৈরি হচ্ছে কাস্টমার ডেটাবেজ
দেশব্যাপী ক্রেতাদের বিশেষ সুবিধা ও পুরস্কার দিতে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল শুরু করেছে তাদের বহুল প্রতীক্ষিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। এই সিজনের আওতায় মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, টেলিভিশন, এয়ারকন্ডিশনার কিংবা সিলিং ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পাচ্ছেন ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার সুযোগ। এছাড়া আন্তর্জাতিক বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহারসহ আকর্ষণীয় সব পুরস্কার রাখা হয়েছে। ক্যাম্পেইনের এই বিশেষ সুবিধাগুলো আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী কার্যকর থাকবে।
রাজধানীর করপোরেট প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন মার্সেলের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম।
অনুষ্ঠানে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালে দেশের যেকোনো শোরুম থেকে নির্দিষ্ট মার্সেল পণ্য কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং পণ্যের বারকোড দিয়ে ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে। সম্পূর্ণ কম্পিউটারাইজড স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় ক্রেতার উপহার নির্ধারিত হবে এবং ফিরতি এসএমএস-এর মাধ্যমে তা তাৎক্ষণিক জানিয়ে দেওয়া হবে। এরপর সংশ্লিষ্ট শোরুম কর্তৃপক্ষ গ্রাহকের হাতে নির্ধারিত উপহার তুলে দেবে।
ক্যাম্পেইনের আওতায় ঘোষিত ‘ঘরভর্তি পণ্য ফ্রি’ উপহারের তালিকায় রয়েছে—ফ্রিজ, এসি, স্মার্ট টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, ওয়াটার হিটার, ইস্ত্রি ও ইলেকট্রিক কেটলিসহ প্রয়োজনীয় গৃহস্থালি সরঞ্জাম।
উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান এস এম শামছুল আলম জানান, পূর্ববর্তী সিজনগুলোতে গ্রাহকদের কাছ থেকে পাওয়া স্বতঃস্ফূর্ত সাড়ার কারণেই নতুন পরিসরে সিজন-২৫ চালু করা হয়েছে। ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম গ্রাহক সন্তুষ্টি ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বিক্রয় প্রতিনিধি ও পরিবেশকদের একযোগে কাজ করার নির্দেশ দেন।
মার্সেলের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, মার্সেল পণ্য দীর্ঘস্থায়ী, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। পাশাপাশি গ্রাহকদের দ্রুততম সময়ে আধুনিক বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, ওয়্যারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশব্যাপী যেকোনো সার্ভিস পয়েন্ট থেকে যেন গ্রাহক অনায়াসে সেবা পেতে পারেন, সে লক্ষ্যে নিজস্ব সার্ভারে একটি কেন্দ্রীয় ‘ডিজিটাল কাস্টমার ডেটাবেজ’ গড়ে তুলছে মার্সেল। গ্রাহকদের এই তথ্যভাণ্ডারে সম্পৃক্ত করতেই নিয়মিত বিরতিতে ডিজিটাল ক্যাম্পেইন পরিচালিত হয়।
মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, মার্সেল হেড অব বিজনেস মো. রুহিন সাব্বির, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।
//ডিবিটেক/ডব্লিউপিআর/এমপিএস/এফওই//





